পাঠশালা কবিতা
* পাঠশালা। *
আ,ফ,ম, ইকবাল!
সাগর পারে বসতি যার-
তৃষ্ণায় তড়পাতে দেখেছি একাধারে;
ছিল সম্পদের চুড়ায় বসবাসকারী-
মুষ্টি অন্নের তরে কাতরাতে দেখেছি তারে।
সবকিছু আছে তার নেই তবু কিছু
বিলাতে নারাজ- সংগ্রহে যে হয়েছে অন্ধ,
এ কেমন ক্ষুধা কেমন এ অদ্ভুত তৃষা
বেড়েই চলেছে, মেটার নেই নামগন্ধ !
যে সুখের সন্ধানে সে মত্ত, ঘুরছে হয়ে হন্যে
কোন বাজারে বিকোয় সে কল্যাণ ?
ছলনার জগতে পাবেনা তারে ভাই
অমৃত প্রেমের হাটে পাবে তার সন্ধান !
মনোগত অসুখ ধরেছে ভীষনভাবে
দেখাও না ভাই তারে পথের সন্ধান,
মানবের মাঝে মানুষ হয়ে ক্ষণিক
হেসেখেলে পাবে চিত্ত সুখ অম্লান !
দেখে নাও ভাবলেশহীন প্রভাত
কিচিরমিচিরে ভরপুর সন্ধ্যকাল,
শিখে নাও প্রকৃতির পাঠশালা হতে
কেমন মানবিক কাটানো যায় কাল !
৩০-০৫-২০২১ ।
Comments
Post a Comment