চারপদী

ঘনিয়ে এসেছে গভীর আঁধার  
তবু খোঁজে দেখো কোথাও কি উড়ছে ধোঁয়া  
বেদনার কালে কারো হাতের পরশ পেলে 
মনে হয় যেন মরমী মলম মালিশের ছোঁয়া ! 
জ্বলছে চিতা অবিরাম কবর হচ্ছে খোঁড়া নিত্য 
আশার স্বপন বাঁচার কামনা জ্যান্ত তবু 
বাঁচতে হলে তাই পড়শিকে বাঁচাও ভাই 
সমাজের নিরাপত্তা একাকী হয়না কভু। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।