অগ্রপথিক স্মরণে কবিতা
* অগ্রপথিক স্মরণে ! *
-আ,ফ,ম, ইকবাল॥
বাড়িয়ে দুটি হাত-
ডাকছে আকাশ তাদের
নিবেদিত প্রাণগুলোর ঢেউ
যথা মিশে গেছে
সেই আকাশের নীলিমায়
মুক্তি-তরুর ছায়ায় ।
স্বাভিমান ছিল সম্বল যাদের
আত্বসত্বার নেই পরোয়া
মায়ের মর্যাদা সর্বোপরি
চেতনায় মাতৃভাষা মাতৃদুগ্ধসম
হারিয়ে যায়না কভু তারা
অক্লান্ত চঞ্চল
চির সমুন্নত সেই সব প্রাণ
স্মরিণু তাদের আজ
শ্রদ্ধা অহঙ্কারে ।
০৫ জৈষ্ঠ,১৪২৮ ।
১৯শে মে,২০২১ ।
Comments
Post a Comment