উঠানে নিবাস অরির ! কবিতা

 উঠানে নিবাস অরির ! 
                -আ,ফ,ম, ইকবাল॥
       
ক্রমাগত ক্ষুদ্র হয়ে আসছে বৃত্ত 
আমরা অসচেতন আজও 
সঙ্কটের হচ্ছেনা সঠিক আন্দাজ 
টের পাচ্ছিনা তা কত কাছে 
'গৃহবন্দি'(?) আলসে জীবন 
ভাবছি পদের সংযোজন হলো 
নাকি বিয়োজন ? 
আমি আজ কয়পদী ?
শিং টিং গজালো 
নাকি ভাঙলো ? 
গুতোটা ঠিক কোথায় লাগলো ? 
কতটা ব্যথা ? 
তিষ্ট খানিক 
খোঁজখবর করে দেখি ! 

আরে ! ওখানে কার ছায়া 
অস্বচ্ছ আবছায়া 
ওৎ পেতে আছে কিছু একটা ! 
ওটাই বুঝি তাহলে...... ?
কিন্তু এ যে বড্ড করছে তাড়া  
তাড়িয়ে দেবে 
নাকি আসছে ধেয়ে 
করবে পাকড়াও? 

দাঁড়াও! 
মাস্কটা পরে আসি 
হাত-পা ধুয়ে 
দাঁড়াও খানিক দূরে 
আরো, আরও খানিকটা 
আরও এক গজ ! 

না, ধরেই যে ফেললো !
এরপর ! 
এরপর কাকে ? 
নয়তো আমার পালা ! 
না না, আমি 
আমি আজও আত্মবিশ্বাসী 
উড়ে উড়ে বেড়াচ্ছি 
বাতাসে ভাসি ভাসি ! 

জানিনা আর কতক্ষন 
আমার গর্ব 
আমার অহঙ্কার 
ক্রমাগত ক্ষুদ্র হয়ে আসছে বৃত্ত 
আমরা অসচেতন আজও ! 

ফিরুক ছন্দে 
ধরণী পরমানন্দে 
বিষ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে 
লাফিয়ে বেড়াচ্ছি অদ্ভুত ধন্দে  
পৌঁছে যে গেছে অরি আপন অলিন্দে 
জানিনা পড়বো থুবড়ে কোন খানাখন্দে ! 
টিকে গেলে তবেই হবে উপভোগ ভালোয় মন্দে । 
                  ১৯-০৫-২০২১ ।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।