আরজ কবিতা

 +++  আরজ  +++ 
                         - আঃ,ফ, ম,  ইকবাল ॥
হরেক মূহুর্তে পাল্টাচ্ছে জীবনের রং রূপ, 
কখনও প্রগাঢ় ছায়া কখনো প্রচণ্ড ধুপ ! 
আছো যতক্ষণ ইকবাল- জ্যান্তর মতো করো বসবাস, 
কে জানে কখন কি হয় কাল- করছে হানা সেই ত্রাস! 
যেতে যেতে 'ভালো'র পথে করেছ যত মন্দ কাজ, 
দাড়িয়ে খানিকক্ষণ হিসেব-নিকেশ করে নাও আজ ! 
রেখোনা কালকের তরে কিছু- যদিনা আসে আর সেই কাল !
বিছানো যে চারিপাশে শংকা-আশংকার বিস্তৃত জাল !! 
করেছ আঘাত কারেও- দিয়েছ যদি বেদনা যাতনা, 
সময় আছে আজও- চেয়ে নাও সবিনয় ভিক্ষা মার্জনা ! 
বলে নাও সজ্ঞানে আজই বলার যত কিছু মন চায় , 
আছে কি অণূর্ণ দায়ভার কিছু, অথবা দেনার দায় ? 
বলে দাও পরিজনে আর সুহৃদ যত শুভাকাঙ্ক্ষীরে- 
কল্যাণ কামনা হেথা-হোথা যেন সকলেই করে কৃপা করে ! 
রীতিসিদ্ধ প্রথাগত সংবাদ যখন ছড়াবে এখানে ওখানে, 
জানায় যেন 'শুভযাত্রা'র দুআ' সবাই- ঐকান্তিক প্রাণে !  
বলে দাও সেই সাথে- রয়েছি সুস্থ সবল এযাবৎ ধ্যানে জ্ঞানে, 
ন্যাস্ত রয়েছি কর্মে এক- বর্ণনা রয়েছে যার আল-ক্বুরআনে । 
                          ২৪-০৫-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।