বিবস বাসনা । কবিতা
* বিবশ বাসনা ! *
-আ,ফ,ম, ইকবাল॥
পড়ে আছি আপন বলয়ে
চারিধারে ঝরছে পাতা
মাড়িয়ে হচ্ছে এগোতে
বিমল আচ্ছন্নতায়
খসে পড়ছে কলজের
এক একটি টুকরো-
বিষন্ন পথের ধারে !
যে শব্দবিভার হরেক পংক্তিতে
ছিল শ্রমতাড়িত প্রত্যুষ,
রঙে-রাগে বিভোর মায়াজাল
প্রকৃতির নিষ্কলুষ ছোঁয়া-
জানিনা কোথায় তা হারিয়ে গেছে !
সর্বত্র এখন আমিহীন
নিঃস্তব্ধ সকল উদ্দীপনা
প্রচ্ছন্ন তমশায় মৃত্যুর কোলাকুলি
অসংসক্ত বাসনার নির্লিপ্ত সংহারে
বিদ্ধস্ত সকল আয়োজন !
১৮-০৫-২০২১
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।
Comments
Post a Comment