ঈদ-উল-ফিতর ২০২১-এর আহ্বাণ ।
* ঈদ-উল ফিতর ২০২১-এর আহ্বান। *
-আ,ফ,ম, ইকবাল॥
অতিমারী ছড়িয়ে গেছে অতি
অবস্থান করি এসো সবাই ঘরে,
বেরুতেই যদি হয় আবশ্যক
সেরে আসি কাজ সম্ভব যথা সত্বরে।
কানের মাঝে ঝুলানো দেহ আজ
মাস্ক লাগিয়ে চলি বুলির উপরে,
চোখে চোখে সেরে নিই কথা
লাগাম লাগিয়ে রাখি জীবের 'পরে।
সময় চলছে বড় কঠিন বেদনাতুর
হারাচ্ছি নিত্য কত আপনজন
আপন সুরক্ষার তরে প্রভুর চরণে
এসো কাতর মিনতি করি নিবেদন।
রেখে হাতে হাত করে গলা জড়াজড়ি আনন্দ-বেদনা ফের কভু করে নেব ভাগ, মেনে চলি কোভিড বিধি আপাতত-
রেখে চলি পরস্পরে অন্যূন দু'গজ ফাঁক !
লাখো জনে রাতে-দিনে লড়ছে যে লড়াই
হই শামিল আমরাও তাতে,
থাকতে হবে সজাগ ও সচেতন মোদের
প্রতিবেশী যেন কষ্ট না পায় ক্ষুধায় ভাতে।
স্বজন হারানোদের জানাই সমবেদনা
সামলে রাখি আপনজন যত,
কে জানে কোন অসতর্কতায়
আপনার পানে ধেয়ে আসে কোন্ ক্ষত !
লড়ছে যারা হয়ে ফ্রন্টলাইন কর্মী
কাল-করোনা করতে প্রতিরোধ,
তাদের নিরাপত্তা হোক নিশ্চিত
সকলের কাছে এই প্রার্থনার করি অনুরোধ।
উৎসব আনন্দ করবো উদযাপন কত
আপন অস্তিত্ব যদি রয় বহাল,
করি প্রতিজ্ঞা ঈদের প্রভাতে সবাই-
আনবোনা কুমির ঘরে নিজ হাতে কেটে খাল।
১৪-০৫-২০২১
ঈদ-উল-ফিতর।
Comments
Post a Comment