.......বদলাচ্ছে, কিন্তু কোন পথে ?
.......বদলাচ্ছে, কিন্তু কোন পথে ? -আ, ফ, ম, ইকবাল॥ বদলে যাচ্ছে আমার পরিবেশ কেমন বদলাচ্ছে আমার প্রতিবেশ; বদলে যাওয়া মানে কি বর্জ্যের তলায় হারিয়ে যাওয়া বদলে যাওয়া কি পশুত্বের খোলস পরিধান করা ? বদলে যাওয়ার নামে পান করছে কেউ রাক্ষুসে বিষের হাঁড়ি বদলে যাওয়ার নামে নির্বাপিত করছে জ্বলন্ত প্রদীপ বদলে যাওয়া যেন অনেকের কাছে কেবল মৌসুমী খোলস পাল্টানো গরলে ভরপুর বিষধরের ন্যায় ! একদা কেউ একজন তত্ত্ব দিয়েছিলেন- বানরেরা পাল্টে হয়েছে মানুষ; কোথায় সেই বিজ্ঞানি যিনি প্রমান করবেন: মানুষ বদলে আজ হয়েছে পাথর কতেক শেকড় বিহীন উদ্ভিদ শুধু শুধু ! বলে দিও তাদের- বদলের ইতিহাস লিখে রাখে মানুষ বদলায় ইতিহাসের ধারা মানুষের সুরে সুরে কলমের ডগার ধারালো ক্ষুরে ! ...