মানবিক রবীন্দ্রনাথের শিক্ষা।
মানবিক রবীন্দ্রনাথের যে শিক্ষা আজ বড়ই প্রাসঙ্গিক। -আ, ফ, ম, ইকবাল॥ বিশ্বের নানা প্রান্তে, বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী সভ্যতা সংস্কৃতির এই আঁতুড়ঘরে আজ যখন মানবতা ঠোকর খাচ্ছে পদে পদে, খুব মনে পড়ে বাঙালির চেতনার কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবিক অনুভূতি ও অবদানের কথা। 'নানা ভাষা নানা মত নানা পরিধান' যে দেশের পরিচয়, 'সর্বে ভবন্তু সুখিনঃ' যে দেশের ঐতিহ্য, সেই দেশে আজ মানুষে মানুষে হানাহানি, পরস্পরের প্রতি বিদ্বেষ বিসম্বাদ দেখে বারবার মনোজগতে জাগ্রত হয় মানুষের কবি, মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানব দর্শনের কথা। পঁচিশে বৈশাখ আমরা পেরিয়ে এসেছি। ফের আসবে বাইশে শ্রাবণ। কেবল এই দুটো দিনই কি রবি ঠাকুরকে স্মরণ করার দিন ? না, রবি ঠাকুর আমাদের সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক- সকল অনুভবে, নৈমিত্তিক জীবন যাপনের সকল পরিক...