অদ্ভুত অনুভব। কবিতা।

 *  অদ্ভুত অনুভব ! *     
        -আ,ফ,ম,  ইকবাল॥ 

কান্নাগুলো একাকী বড় 
হাসির সহস্র সাথী, 
আলোকে ভাসমান দুপুর 
আঁধারে মোড়া দুপুর রাতি! 

বাল্যের সাথীরা প্রাণোচ্ছল ছিল 
ফুটন্ত কমল যেন, 
হারিয়ে গেছে ভিন্ন পথে সবাই 
নীলাকাশের বাদল হেন। 

বার্ধক্যের দ্বারে আচম্বিতে কারে 
কভু যদি পাই দেখা, 
সুস্পষ্ট নজরে আসে 
কপোলে রৌপ্যের শ্বেত রেখা। 

কেউ ঢেকে রাখে প্রবল উচ্ছাসে 
হৃদয়ের অব্যক্ত জ্বালা, 
কারো উৎফুল্লতা দেয় বার্তা 
প্রাপ্তির প্রাচুর্যে কেমন ঝালাপালা! 

ভাবি বসে বসে সন্ধ্যায় অবশেষে 
সাগর হতে গভীর কত মানব চিত্ত ? 
ভেসে বেড়ায় বুদবুদ উপরে 
অতলে রয় ডুবে মাণিক্য যত! 
              -০৯-০৮-২০২১। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।