রশ্মি। কবিতা।
* রশ্মি। *
-আ,ফ,ম, ইকবাল॥
নিঝুম নক্ষত্র কাফেলা
চাঁদের চন্দ্রিল সফর
ঘণ আঁধার রজনীতে
নিয়ে আসে বারতা-
সূর্যের আগমন
নয় আর বহুদূর।
তারকার পথ ধরে
চলতে যদি হয়-
জুটাতে হবে হিম্মত দূর্বার,
উচ্চাকাঙ্ক্ষা হয়না সঙ্গী যাদের
পথে পড়ে রয় তারা
অবাঞ্ছিত দিশাহারা!
যাত্রাপথের চিরন্তন এই ধারা
এগিয়ে চলার এই পরম্পরা
বয়ে চলে যুগ যুগান্তর ধরে
আঁধার হয় বিদূরিত
যখনই হয় নবীন প্রভাত
হয় জ্যোতির্ময় অরুণোদয়।
প্রত্যয় তাই
ছেড়ে দিওনা ভাই
হোক যতই
ঘণ বাদলে ঘেরা আশমান,
ঘণান্ধকারে ঘেরা প্রতিবেশ
দীপ জ্বেলে রেখো
অন্তরের কুঠুরিতে।
যে পথে করছো গমনাগমন
কিছু স্মৃতি কিছু ছায়া
ছেড়ে যাও কাছাকাছি
ডাকবে তোমায় বসতি
হয়তো বাসিন্দাও কভু
চলে তুমি যাবে যখন
ঘাটের ঐ পারে !
১৯-০৮-২০২১।
Comments
Post a Comment