রঙের মেলা। কবিতা।

   * রঙের মেলা। * 
          -আ,ফ,ম,  ইকবাল॥ 

বসে বসে অনন্ত অদৃশ্যে কেউ 
নাচিয়ে চলছে বিশ্ব ভূবন, 
গাইছি কখনও যদিও আমি 
তাঁরই যে সকল সুরের বন্ধন। 

আমার মাঝে আছে কি আমার 
সকল স্বত্বা ওঁরই যে বিরাজমান, 
ধন্য আমি ছায়া হয়ে তাঁর 
দর্পণ হয়ে যিনি জাজ্বল্যমান । 

সমঝে দিয়ে যখন তাঁর ধন 
যাবো চলে চিরনিদ্রায়, 
দাগ লেগে যদি রয় চাদরে- 
সে কি তাঁর সম্ভ্রমে মানায় ? 

কি রাখি মনে যাই বা কি ভুলে
যা পাই তা ই যে যায় হারিয়ে,  
ভঙ্গুর জীবনে অমৃতকেও ভাই 
অজ্ঞাতে যাই হেলায় মাড়িয়ে! 

তবু কিছু কথা কিছু মর্মর ব্যথা 
সাক্ষ্য হয়ে থেকে যায় সঙ্গে, 
করে তারে কড়ি দিতে পেলে পাড়ি  
শেষ বেলা কেটে যাবে রসে-রঙে! 
                  ০৬-০৮-২০২১ ।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।