জীবনের স্পন্দন। কবিতা
* জীবনের স্পন্দন। *
-আ,ফ,ম, ইকবাল॥
সে নয় প্রশ্ন বড়ো-
বাঁচলো কে কতদিন,
প্রশ্ন হলো কেমন কাটলো
তার জীবনের রাতদিন।
প্রত্যয় নিয়ে বাঁচে যে
হয় তার জীবনের অনুভব,
সম্পদ দম্ভের বোঝা কভু
দেয় ফ্যাকাশে করে পুলক সব!
বিশ্বাস যথা রয় অটুট
উপভোগ কভু হয়না বিস্বাদময়,
ভরসার ভীত শক্তিধর যথা
হয় বিদূরিত সকল আতঙ্ক ভয় ।
প্রতিদিন জীবনের উৎসব যখন
নির্ঘণ্ট মাত্র বিদায়ের ক্ষণ,
অনন্ত পথের পথিক যে তুমি
এগিয়ে চলাতেই জীবন্ত স্পন্দন!
২৪-০৮-২০২১ ।
Comments
Post a Comment