হৃদয়ের কিছু কথা।
* হৃদয়ের কিছু কথা । *
-আ,ফ,ম, ইকবাল॥
নিঝুম গভীর রাতে
চায়ের কাপে দিয়েছি চুমুক-
আহারে, ভুলে গেছি ঢালতে চিনি!
অদ্ভুত দুধের ফিকা চা!
ফের যাবো পাকঘর ?
ধুত্তর !
খেয়ে নিই যেমন আছে !
চায়ের অবশেষ,
পেয়ালার নিচে পড়ে আছে চিনি,
হয়তো ফুটেছিল স্মিত হাসি
কিন্তু নেই যে চামচ !
ভাবি নিরজনে
এমনি জীবনের কোণে কোণে
পড়ে আছে কত হাসি খুশি
না-ঘোলা শর্করা হেন !
হাঁসির আসরে বিরক্তি কখনো
বেদনার ছলে মুচকি হাসি
অশ্রুর জাত চেনে সে সাধ্য কার?
চিত্তের চেতনা- সে ভীষন দূর্বার
মুখের উপরে মুখোশের নিত্য প্রলেপ-
হয়তো জীবন এরই নাম !
মুছতে তবু যদি পারি
কারো বেদনার অশ্রু
দিতে যদি পারি
কোনো অনাথের মাথায় বুলিয়ে হাত,
আত্মজনের সম্বন্ধ রেখে অটুট
পড়শীরে যখন দেখবো সুখি
ধরে নেবো চায়ের কাপে
ঘটেছে চিনির ভরপুর মিশ্রণ !
-০৮-০৮-২০২১
Comments
Post a Comment