স্বপ্ন বীজ। কবিতা।
* স্বপ্ন বীজ। *
-আ,ফ,ম, ইকবাল॥
ভাবছিলাম জীবনে কখন আসবে অবসর-
নিভৃত নির্জনে কাটবে সময়
একান্ত আপনার মতো করে
গড়ে তুলবো একটি কানন
যেখানে ফুটবে গোলাপ গন্ধরাজ
হাসনুহেনা ডালিয়ার ডালি
এক একটি কুসুম নিবারণ করবে
একজন মানুষের ব্যাথা বেদনা;
তোড়া করে তুলে দেবো
কালের বিজয় 🏅 পদক।
তাকিয়ে থাকি আকাশের দিকে
গহন নিশীথে
নক্ষত্রের আনাগোনা
চাঁদের খেয়ালিপনা
কখনো তা ভালবাসার অকৃত্রিম কানন
ফের যেন যুদ্ধক্ষেত্র
অহেতুক ছুড়াছুড়ি মারামারি
সভ্যতার রূপক, নাকি কলঙ্ক ?
তারকারাও অবসরে যায়-
রাত যখন হয় গভীরতর
পরবর্তী আলোকছটার সন্ধানে;
মানুষ অবসর পেলে
জড়িয়ে পড়ে স্মৃতির রোমন্থনে!
গড়বে কখন কাঙ্ক্ষিত সেই কানন ?
০৮-০৮-২০২১
Comments
Post a Comment