আত্মতুষ্টি
* আত্মতুষ্টি *
-আ,ফ,ম, ইকবাল॥
কথার মধ্যে রয়ে যায় কিছু রঙ
জীবনের মাঝে চলার কিছু পথ,
কথায় ভেতরে রয় আরও কিছু কথা
সন্ধান মেলে খুঁজলে লয়ে শপথ !
লেখকের কাছে হতে পারে ছাইপাশ
পাঠক করে তাতে হীরকের সন্ধান,
গদ্য পদ্য হোক সে যতই অখাদ্য
পাঠক জানে সে আমন্ত্রিত মেহমান !
লিখে যে আমার মিত্র জানি তারে
ছাইয়ের ওড়না বিছানা তার,
ছাইকে নিয়েছে আপন করে সে
ছাইপাশটুকু তার পরম সম্ভার !
ক্ষুদ্র কলম তার ভাবনাও
হয়তো ক্ষুদ্রাতীত আরও,
আপনাতে তুষ্ট রয় সদা সে
চায় না কভু সে অনিষ্ট কারো !
২২-০৮-২০২০
Comments
Post a Comment