নবীন প্রতিশ্রুতি

*  নবীন প্রতিশ্রুতি  * 
                  -আ,ফ,ম,  ইকবাল॥ 

বিষাদের কঙ্কালগুলো পড়ে আছে 
এখানে ওখানে, সর্বত্র 
সকল মহাভূমে,প্রত্যেক মহাদেশে 
নিধন হত্যায় মেতে
নিরত ছিল যারা শক্তি প্রদর্শনে 
কোথায় তারা আজ ? 
হিরোশিমা নাগাসাকি মধ্যপ্রাচ্য 
হাল আমলের সিরিয়া- 
একই জিজ্ঞাসা সবার ! 

কোথায় সেই শক্তিধরেরা- 
ফুৎকারে যারা উড়িয়ে দিতে পারে 
যারা লক্ষ তাজা প্রাণ 
অজস্র সবুজ বৃক্ষ লতাগুল্ম 
সাগরের বুকে ছড়িয়ে অঢেল বিষ 
চলে যাদের শক্তির পরীক্ষণ ? 
সামুদ্রিকেরা তো মানুষ নয়, 
শুধুই প্রাণ ! 

আকাশের অশ্রুতে  
জমা পড়ে আছে যে কালো রেখা 
ছোপ ছোপ দাগ 
কে নেবে তার দায়ভার ? 
ঋতুর ঘটিয়ে ছন্দপতন 
মেতে উঠেছিল যারা উল্লাসে 
কোথায় তারা আজ ? 
এক্সটিঙ্কটিং প্রজাতির 
প্রাণী সংরক্ষণের চলছে নাটকীয়তা 
স্থিতির দায়ভার নেবার 
আছে কোথাও কেউ ? 

একটি অনুজীবের  
মোকাবেলায় যারা অসামর্থ্য 
তারাই নেবে সামগ্রিক 
মানুষের সুরক্ষার ভার ? 
না, 
মানুষ জয়ী হবে অবশেষে 
ধারণ করে বুকে 
মানবিকতার আলখাল্লা 
নিজেরাই তৈরি করবে 
পরিশুদ্ধ পথের দিশা 
নিজেদের দশা 
প্রকৃতির ধর্মেই গড়ে উঠবে 
নবীন যুগের 'মানুষ' ! 
            ০২-৮-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।