স্বপ্নবীজ

         *  স্বপ্নবীজ  * 
                 আ,ফ,ম, ইকবাল॥
                 
এক ই অলস রেখায়  
চলছে জীবনের ধারা 
রেলের স্লিপারের মতো  
নিথর নিস্তব্ধ, তবু পাশাপাশি 
গুন আছে একটি তার-  
ছাড়েনা পরস্পরের সঙ্গ ! 
পথহারা বিহঙ্গের মতো কখনও যদি 
এক-আধখানা ট্রেন আসেও 
আসে শোরগোল করে 
করে দিয়ে সতর্ক সাবধান ! 

ঝড়ের বেগে চলে যায় ট্রেন 
ফের সেই শুন্যতা 
ফের সেই নিঝুম নির্বাক 
চারিদিক ছমছম নিরুত্তাপ 
তিল তিল দাগ পড়া কিছু ঘাস 
বিকৃত নিস্তেজ উদ্যমহীন ! 

হোকনা পরিবেশ নিঝুম যতই 
এসো এরই মাঝে রচি এক শপথ 
শুধু তুমি আর আমি 
চলতে থাকি পাশাপাশি 
ধরে আছি যেমন হাতে হাত 
পথের দুইধারে বুনে বুনে চলি 
রাশি রাশি স্বপ্নের বীজ ! 

হোক পথঘাট যতই শুনশান  
এসো- গেয়ে চলি কিছু গান 
মিলাবে যা প্রাণের সাথে প্রাণ 
হতাশ উদাস যারা বন্দি ঘরে 
হাসপাতাল জেলখানা অথবা 
ডিটেনশন ক্যাম্পের ভেতরে 
অথবা যাদের জোর করে 
করে দেওয়া হয়েছে অথর্ব নিথর 
শুনে শুনে সেই সঙ্গীত তারা 
না হোক মুক্ত যদিওবা 
খুঁজে পাবে জীবনে প্রাণের ছোঁয়া 
অথবা মরণের আগে 
পরিতৃপ্তির ইষৎ হালকা মোয়া ! 

যেতে তো হবেই সবাই চলে 
যাবার আগে চলো 
কিছু কথা আরও নিই বলে 
যাওয়া হোক শুধু মোর তরে নয় 
না হোক সে যাওয়া শুধু জীবন ক্ষয় 
রয়ে যাক ন্যূনতম এক পদচিহ্ন 
ছেড়ে যাওয়া বন্যার পলি-পরে 
ফলবে যথায় অঢেল ফসল ! 
                     ১৮-০৮-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।