চারপদী

গহীন আঁধারে রয়ে আছে ভরে  
কত আঘাত কত বেদনা কত অশ্রুর লহর, 
কার কলমে রয়েছে এতো কালি 
লিখে রেখে যাবে তা প্রহরের পর প্রহর ! 
**********************************
কেটেছে কুকুরকে কেমন নিঠুরের মতো দেখো  কুকুরের ই পাল ! 
প্রশ্ন করেছিলাম- কেন এমন অসভ্যতা? বলে- হবো না আমরা মানুষ কোনোও কাল ? 
*****************************"

প্রতিদিন হচ্ছে খুন খারাবি- সাক্ষী প্রমাণ মেরে আছে চুপটি, 
শোরগোলের খামতি নেই- হচ্ছে সমুন্নত অপরাধীর ভ্রুকুটি !  
********************************************
যে কালে হাসির নেই কোনও মূল্য- দেখবে কে তা মুখোশের ভেতর, 
অদ্ভুত নিজেরে ভাবি- কেন এ মুশকিল কালে যখন তখন পাচ্ছে হাঁসি মোর ! 
*************************
মিটাতে চাও যদি অপরের কীর্তি-শ্লাঘা বিদ্বেষ হৃদয়ে করে পোষন, 
কে জানে তার আগে দেবে মিটিয়ে তোমায় অমোঘ মরণ ! 
***************************
কুতুব মিনারের কীর্তি করতে খাটো গড়তে যে চেয়েছিল আলাই মিনার, 
মিটে গেলো সে খিলজি 'আলাই' এক প্রস্থ রচিত হবার আগে তার ।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।