Posts

Showing posts from August, 2021

MY RELIANCE. POEM.

 MY RELIANCE.            -AF  EKBAL.   Know myself  Just the flow of wind,  Alive till I breathe the air !   And someday  Shall dissolve in the air-  O' my elders  My deceased ancestors !  Yes,  Someday  Someone would check my nose  My nerves, eyes and vein,  And a shutdown declaration  Shall await for  To be your companion !  As you parted from kin  As you left all your dreams  As you melted in pollen  May I follow shortly  But with my minus scorebook-  Relying just on His Blessings !                   24-08-2021.  

জীবনের স্পন্দন। কবিতা

     * জীবনের স্পন্দন। *              -আ,ফ,ম,  ইকবাল॥  সে নয় প্রশ্ন বড়ো-  বাঁচলো কে কতদিন,   প্রশ্ন হলো কেমন কাটলো  তার জীবনের রাতদিন।  প্রত্যয় নিয়ে বাঁচে যে  হয় তার জীবনের অনুভব,  সম্পদ দম্ভের বোঝা কভু  দেয় ফ্যাকাশে করে পুলক সব!  বিশ্বাস যথা রয় অটুট  উপভোগ কভু হয়না বিস্বাদময়,  ভরসার ভীত শক্তিধর যথা  হয় বিদূরিত সকল আতঙ্ক ভয় । প্রতিদিন জীবনের উৎসব যখন   নির্ঘণ্ট মাত্র বিদায়ের ক্ষণ,  অনন্ত পথের পথিক যে তুমি  এগিয়ে চলাতেই জীবন্ত স্পন্দন!                   ২৪-০৮-২০২১ ।

রশ্মি। কবিতা।

* রশ্মি। *            -আ,ফ,ম, ইকবাল॥             নিঝুম নক্ষত্র কাফেলা  চাঁদের চন্দ্রিল সফর  ঘণ আঁধার রজনীতে  নিয়ে আসে বারতা-  সূর্যের আগমন  নয় আর বহুদূর।  তারকার পথ ধরে  চলতে যদি হয়-  জুটাতে হবে হিম্মত দূর্বার, উচ্চাকাঙ্ক্ষা হয়না সঙ্গী যাদের  পথে পড়ে রয় তারা  অবাঞ্ছিত দিশাহারা!  যাত্রাপথের চিরন্তন এই ধারা  এগিয়ে চলার এই পরম্পরা  বয়ে চলে যুগ যুগান্তর ধরে  আঁধার হয় বিদূরিত  যখনই হয় নবীন প্রভাত  হয় জ্যোতির্ময় অরুণোদয়।  প্রত্যয় তাই  ছেড়ে দিওনা ভাই  হোক যতই   ঘণ বাদলে ঘেরা আশমান,  ঘণান্ধকারে ঘেরা প্রতিবেশ  দীপ জ্বেলে রেখো  অন্তরের কুঠুরিতে।   যে পথে করছো গমনাগমন  কিছু স্মৃতি কিছু ছায়া  ছেড়ে যাও কাছাকাছি  ডাকবে তোমায় বসতি   হয়তো বাসিন্দাও কভু   চলে তুমি যাবে যখন  ঘাটের ঐ পারে !           ১৯-০৮-২০২১। 

চারপদী

মরতে তো হবেই সবাইকে  যেতে হবে ছেড়ে একদিন, অমর নয় ধরণীতে কেউ  ধরার ধুলোয় হবোই বিলীন!  নসীবের মৃত্যু কাঙ্ক্ষিত  সবার উত্তম আস্তানায়,  অপঘাত আরোপিত মউত হতে  অন্তর সদা পানাহ চায় ! 

তোমাকে বলছি, স্বাধীনতা।

তোমাকে বলছি, স্বাধীনতা।           -আ,ফ,ম,  ইকবাল॥  স্বাধীনতা-  মখমলের শুভ্র পোশাক পরিহিতা স্বাধীনতা-  কেমন চিত্তাকর্ষক তুমি!   কত বিস্তৃত তবে ঝলসানো ডানা!   স্বাধীনতা- পনেরোর রাজপথে   বিন্যস্ত মিছিলে তোমার পরিচয়?    স্বাধীনতা- উচ্চাঙ্গ অভিভাষনে  স্মরণ তোমারে অবশ্যই হয়।  স্বাধীনতা- একটি শব্দ মাত্র নয়,  স্বাধীনতা- অখন্ড আকাশে   খন্ড খন্ড মেঘে কি হয়   তোমার আত্মপরিচয়?   প্রদীপ্ত আকাশখানা   কখনো যে ঢাকা পড়ে রয়-   বিশাল ছাদের তলায়   বিমর্ষ জনতাকে দেখে   কেন যেন আমার অন্য কিছু মনে হয়!  স্বাধীনতা- কথা ছিল তেরঙ্গায় মোড়ে   পৌঁছে দেয়া হবে ঘরে ঘরে-   ক্ষুধিতের অন্ন,    বঞ্চিতের বাঞ্ছিত আবরণ,   ঘুরবেনা পথে পথে   উলঙ্গ বেদনা, ক্ষুধা, ঘৃণা   হরেক প্রকারের রক্তিম বেদনা।  স্বাধীনতা-   তোমার পোশাক পরা হবে সার্থক   যখন জননীর নাভিমূল...

অদ্ভুত অনুভব। কবিতা।

 *  অদ্ভুত অনুভব ! *              -আ,ফ,ম,  ইকবাল॥  কান্নাগুলো একাকী বড়  হাসির সহস্র সাথী,  আলোকে ভাসমান দুপুর  আঁধারে মোড়া দুপুর রাতি!  বাল্যের সাথীরা প্রাণোচ্ছল ছিল  ফুটন্ত কমল যেন,  হারিয়ে গেছে ভিন্ন পথে সবাই  নীলাকাশের বাদল হেন।  বার্ধক্যের দ্বারে আচম্বিতে কারে  কভু যদি পাই দেখা,  সুস্পষ্ট নজরে আসে  কপোলে রৌপ্যের শ্বেত রেখা।  কেউ ঢেকে রাখে প্রবল উচ্ছাসে  হৃদয়ের অব্যক্ত জ্বালা,  কারো উৎফুল্লতা দেয় বার্তা  প্রাপ্তির প্রাচুর্যে কেমন ঝালাপালা!  ভাবি বসে বসে সন্ধ্যায় অবশেষে  সাগর হতে গভীর কত মানব চিত্ত ?  ভেসে বেড়ায় বুদবুদ উপরে  অতলে রয় ডুবে মাণিক্য যত!                -০৯-০৮-২০২১। 

হৃদয়ের কিছু কথা।

* হৃদয়ের কিছু কথা । *           -আ,ফ,ম,   ইকবাল॥             নিঝুম গভীর রাতে   চায়ের কাপে দিয়েছি চুমুক-  আহারে, ভুলে গেছি ঢালতে চিনি!  অদ্ভুত দুধের ফিকা চা!  ফের যাবো পাকঘর ?  ধুত্তর !  খেয়ে নিই যেমন আছে !  চায়ের অবশেষ,   পেয়ালার নিচে পড়ে আছে চিনি,  হয়তো ফুটেছিল স্মিত হাসি  কিন্তু নেই যে চামচ !   ভাবি নিরজনে  এমনি জীবনের কোণে কোণে  পড়ে আছে কত হাসি খুশি  না-ঘোলা শর্করা হেন !  হাঁসির আসরে বিরক্তি কখনো  বেদনার ছলে মুচকি হাসি  অশ্রুর জাত চেনে সে সাধ্য কার?  চিত্তের চেতনা- সে ভীষন দূর্বার  মুখের উপরে মুখোশের নিত্য প্রলেপ-  হয়তো জীবন এরই নাম !  মুছতে তবু যদি পারি   কারো বেদনার অশ্রু  দিতে যদি পারি   কোনো অনাথের মাথায় বুলিয়ে হাত,  আত্মজনের সম্বন্ধ রেখে অটুট  পড়শীরে যখন দেখবো সুখি  ধরে নেবো চায়ের কাপে  ঘটেছে চিনির ভরপুর মিশ্রণ !      ...

স্বপ্ন বীজ। কবিতা।

* স্বপ্ন বীজ। *           -আ,ফ,ম,  ইকবাল॥         ভাবছিলাম জীবনে কখন আসবে অবসর- নিভৃত নির্জনে কাটবে সময়  একান্ত আপনার মতো করে   গড়ে তুলবো একটি কানন  যেখানে ফুটবে গোলাপ গন্ধরাজ  হাসনুহেনা ডালিয়ার ডালি  এক একটি কুসুম নিবারণ করবে  একজন মানুষের ব্যাথা বেদনা; তোড়া করে তুলে দেবো  কালের বিজয় 🏅 পদক।  তাকিয়ে থাকি আকাশের দিকে  গহন নিশীথে  নক্ষত্রের আনাগোনা  চাঁদের খেয়ালিপনা  কখনো তা ভালবাসার অকৃত্রিম কানন  ফের যেন যুদ্ধক্ষেত্র  অহেতুক ছুড়াছুড়ি মারামারি  সভ্যতার রূপক, নাকি কলঙ্ক ?  তারকারাও অবসরে যায়-  রাত যখন হয় গভীরতর  পরবর্তী আলোকছটার সন্ধানে;  মানুষ অবসর পেলে  জড়িয়ে পড়ে স্মৃতির রোমন্থনে!  গড়বে কখন কাঙ্ক্ষিত সেই কানন ?               ০৮-০৮-২০২১ 

দ্বিপদী

কতকিছুই ঘটে মোর আশেপাশে  বিব্রত আর হইনা আজকাল আমি-  আমার রক্তকণিকায় গগনের গহীনতা  আর সমুদ্র-গভীরতা করি অনুভব দিবস যামি!

রঙের মেলা। কবিতা।

   * রঙের মেলা। *            -আ,ফ,ম,  ইকবাল॥  বসে বসে অনন্ত অদৃশ্যে কেউ  নাচিয়ে চলছে বিশ্ব ভূবন,  গাইছি কখনও যদিও আমি  তাঁরই যে সকল সুরের বন্ধন।  আমার মাঝে আছে কি আমার  সকল স্বত্বা ওঁরই যে বিরাজমান,  ধন্য আমি ছায়া হয়ে তাঁর  দর্পণ হয়ে যিনি জাজ্বল্যমান ।  সমঝে দিয়ে যখন তাঁর ধন  যাবো চলে চিরনিদ্রায়,  দাগ লেগে যদি রয় চাদরে-  সে কি তাঁর সম্ভ্রমে মানায় ?  কি রাখি মনে যাই বা কি ভুলে যা পাই তা ই যে যায় হারিয়ে,   ভঙ্গুর জীবনে অমৃতকেও ভাই  অজ্ঞাতে যাই হেলায় মাড়িয়ে!  তবু কিছু কথা কিছু মর্মর ব্যথা  সাক্ষ্য হয়ে থেকে যায় সঙ্গে,  করে তারে কড়ি দিতে পেলে পাড়ি   শেষ বেলা কেটে যাবে রসে-রঙে!                    ০৬-০৮-২০২১ ।