চারপদী
টবের ফুল বললো একদা কাননের ফুলে,
কেমন চকচকে তুমি, চারপাশ মোর ভরা ধুলে ! টবের ফুল বলে চাকচিক্যের সাথে হয় নিত্য মোর ডানা ছাঁটাই,
কি নিশ্চিন্তে ছড়াচ্ছো তোমরা ডানাগুলো ভাই !
তোমাদের সমাবেশ যেথা পায় তা কাননের মর্যাদা,
'টবের ফুল' নাম আমাদের রয়ে যায় সদা সর্বদা !
কাননের ফুল বলে- থাক ভাই ডানাছাটা চমক, চাইনা সে আমি,
ধুলির ধরায় ধুলোমাখা মোর দীপ্তি- দিয়েছেন যেমন অন্তর্জামি !
Comments
Post a Comment