আত্মাভিমান
* আত্মাভিমান *
-আ,ফ,ম, ইকবাল ।
আমার গর্ব আমার প্রেম আমার অহংকার আমার শান,
আমার জন্ম আমার মাতৃ-পিতৃ ভূমি আমার শৌর্য হিন্দুস্তান !
আমার প্রথম চেতনা প্রথম প্রেরণা প্রথম চরণ চারণভূমি,
লভেছি যার প্রথম আলো হাওয়া প্রথম দৃষ্টি- সে আমার এই পূত ভূমি ॥
এই মাটিতে আমার প্রথম আর শেষ শিক্ষা মাটি মানুষের ভালোবাসা,
যে ভূমির 'পরে আমার আজন্ম যত চাওয়া পাওয়া কাঁদা হাসা !
মসজিদ মিনারে যখন বাজে দিবসের প্রথম সানাইয়ের সুর,
বেরিয়ে প্রত্যুষে পথে পুণ্য ভূমির নির্মল হাওয়ায় হয় প্রাণ ভরপুর !
এ দেশের ধুলো মাটি জানি লেগে আছে মোর দেহ মন প্রাণে,
ফলে ও ফসলে এ দেশের জলে তাই মোরে রেখেছে বেঁধে প্রাণের টানে !
যে দেশের মৃত্তিকায় মিশে আছে মোর হাজার পুরুষের দেহাবশেষ,
আছি সেই প্রত্যয় লয়ে এই সুচিতায় একদিন আমারও হবে নিঃশেষ !
০৩-১১-২০২০
Comments
Post a Comment