আবার পাশাপাশি

* আবার পাশাপাশি *
    আ,ফ,ম,  ইকবাল॥

মেঘে ঢাকা আকাশ  
নেমে আসে অনাহুত ঝড় ধরণীর বুকে 
প্রলয়ের তাণ্ডবে ভেঙ্গে পড়ে কত বৃক্ষের শাখা  
ঝড়েরর ঝাপটায় ভেঙ্গে পড়ে কত সুরক্ষিত নীড়  উড়িয়ে নিয়ে যায় কত দুর্বল ঘরের চাল  
ভাঙতে পারে না শুধু প্রত্যয়ে ভরা যত অন্তর ! 

সেই ঝড় থেমে যায় অবশেষে  
প্রকৃতির পরিধিতে ভেসে উঠে বিধ্বস্ত রূপ  
ঝরে যায় কিছু জীবন কিছু সম্পদ  
বিচ্ছিন্ন হয় কিছু সম্বন্ধ  
কিন্তু অক্ষত রয়ে যায় কিছু আশা  
কিছু মনন কিছু ভালোবাসা  
আর অগুনতি স্বপন ! 


প্রেরণার সাহসের ভিতে  
ফের গড়ে উঠে নবীন নির্মাণ  
গড়ে ওঠে নতুন করে অনেক সম্পর্ক  
অনেক সম্বন্ধ,  
ভেঙেপড়া ডালগুলো হয়ে উঠে মজবুত খুঁটি  
ছিন্ন ভিন্ন প্রজাতির মাঝে গড়ে উঠে  
মিলন অথবা পুনর্মিলন ! 
একদার পর হয়ে উঠে হয়ে উঠে আপন  
 নিতান্তই আপনার জন। 
           ০১-১১-২০২০ 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।