Posts

Showing posts from August, 2020

আকুতি

  *  আকুতি  *             -ইকবাল !             চরম বেদনার সাথে  প্রতিটি দিবস রাতে  শুনি দিচ্ছেন পাড়ি সুজন সুহৃদ কত না-ফেরার সেই দেশে,  বন্দি বসে আছি ঘরে  বেদনার বাঁশি বাজে অন্তরে  হয়না সুযোগ জানাযা দাফনে শামিল হবার সহযাত্রী বেশে !  উতলা হৃদয় খাচ্ছে কুরে কুরে  না জানি হুকুম আর কত দূরে  আচম্বিতে হবে কখন আযরাইলের সাথে আমার ও সাক্ষাৎ !  স্বপ্নের সাগরে কাটছি সাঁতার  পারের কড়ি কিছু হয়নি তৈয়ার  উতলা চিত্ত কি লয়ে দেবো পাড়ি সুদীর্ঘ পথে অকস্মাৎ ?  পাপের বহর রেখেছি করে পূর্ণ  হয়নি আজও দম্ভের দর্পচূর্ণ  কর্মে আচরণে রেখেছি নারাজ করে খালিক মাখলুকে প্রচণ্ড,  হুঁশ নেই আজও তাওবার তরে  চাইনি ক্ষমা কারো হাত ধরে  এমন অপদার্থ স্বার্থপর সেজে আছি কেমন ভণ্ড !  হয়তো সময় আর খুব বেঁচে নাই  জ্ঞাতে অজ্ঞাতে দেওয়া বেদনার তরে তাই   সকলের কাছে করি আজ অন্তর হতে ক্ষমা প্রার্থনা,  মাওলার দরবারে  কলুষ ভরা অন্তরে  ক...

গন্তব্য

              * গন্তব্য  *                          -আ,ফ,ম, ইকবাল॥                          আনাড়ি নদী জানেনা তার গন্তব্য  চেনেনা কোন দিশায় তার শুদ্ধ গতিপথ ! তবু সে চলে পড়ে- না জানা দিশায়  কিছু না আর হোক-  চলতে থাকলে হয় যে শোরগোল  হয় জানাজানি  পাওয়া যায় মাইলেজ !  অশান্তি অতৃপ্তি শুন্যতা সঙ্গী তার এগিয়ে যেতে যেতে  পাথর চাকির আঘাতে  পা হয়ে উঠে ভারী  অভিব্যক্তি তারই  ফুটে উঠে নানা ভঙ্গিমায়  আননের চতুঃসীমায়,  ঢাকতে তা- যতসব ছল আর ফন্দি !   স্রোতস্বিনী অবশেষে   পৌঁছে যায় তার গন্তব্যে  সান্নিধ্য পেয়ে যায় দয়িতের তার  মিশে যায় কাঙ্ক্ষিত সাগরের  চির উন্মুক্ত মোহনায় !  শত নিনাদ বিষাদ অভিঘাত  করে প্রতিহত অবশেষে  নদী পৌঁছে গেছে   প্রেমাস্পদের দেশে-  দেখেছে মানব সে অভিলাষী দৃশ্য  থাকতে পা...

আত্মতুষ্টি

       *  আত্মতুষ্টি  *                    -আ,ফ,ম,  ইকবাল॥                     কথার মধ্যে রয়ে যায় কিছু রঙ  জীবনের মাঝে চলার কিছু পথ,  কথায় ভেতরে রয় আরও কিছু কথা  সন্ধান মেলে খুঁজলে লয়ে শপথ !  লেখকের কাছে হতে পারে ছাইপাশ  পাঠক করে তাতে হীরকের সন্ধান,  গদ্য পদ্য হোক সে যতই অখাদ্য  পাঠক জানে সে আমন্ত্রিত মেহমান !  লিখে যে আমার মিত্র জানি তারে  ছাইয়ের ওড়না বিছানা তার,  ছাইকে নিয়েছে আপন করে সে  ছাইপাশটুকু তার পরম সম্ভার  !  ক্ষুদ্র কলম তার ভাবনাও  হয়তো ক্ষুদ্রাতীত আরও,  আপনাতে তুষ্ট রয় সদা সে  চায় না কভু সে অনিষ্ট কারো !                          ২২-০৮-২০২০

চারপদী

 হোকনা বৃহত প্রশ্নের বহর,‌   হোকনা প্রবাহিত স্বপ্নের লহর-   জীবন তো রয়েছে এখনও বাকি,   হোকনা পরিবেশে আতঙ্কের শঙ্কা   বাজুক না যতই মৃত্যুর ডঙ্কা   প্রত্যাশার প্রতীক্ষার ভরসা এখনও রাখি!

নব্য রেনেসাঁ

     *  নব্য রেনেসাঁ  *                      আ,ফ,ম,  ইকবাল॥ টুটে যাবে একদিন এই নীরবতা   ভেঙে যাবে নিশ্চিত এই নিস্তব্ধতা   পিঠ তারও লেগে যাবে দেয়ালে   মানুষেরে মানুষ থেকে   বিদূরিত করেছিল যে।  ভেঙে যাবে একদা তাদের ধৈর্যের বাঁধ   বরাদ্দ যাদের তরে   পাঁচ কিলো আনাজ মাসোহারা   আর এক কেজি চানা,   যার তরে পাততে হয় হাত-  মহানদের দরবারে ! টুটে যাবে নিশ্চিত মন্ত্রমুগ্ধ সে সম্মোহন   শ্রবণ শক্তি দিয়ে দেবে জবাব   শুনতে শুনতে-   কত কোটির তরে কত হাজার কোটি   হয়ে চলেছে বরাদ্দ নিত্য, প্রতিনিয়ত।  ঘুরে ফিরে এসে ঘরে দেখবে তারা   পড়ে আছে ঘরের কোণে   জং-ধরা সেই কুদাল খুরপি   তুলে নেবে ফের কাঁধে   হুংকার তুলে   নেমে পড়বে আপন অঙ্গনে।  টনক নড়বে তখন-   নড়েছিল বানিয়া ইংরেজের যেমন   গদির গরিমায় উন্মত্ত যারা ...

স্বপ্নবীজ

         *  স্বপ্নবীজ  *                   আ,ফ,ম, ইকবাল॥                   এক ই অলস রেখায়   চলছে জীবনের ধারা  রেলের স্লিপারের মতো   নিথর নিস্তব্ধ, তবু পাশাপাশি  গুন আছে একটি তার-   ছাড়েনা পরস্পরের সঙ্গ !  পথহারা বিহঙ্গের মতো কখনও যদি  এক-আধখানা ট্রেন আসেও  আসে শোরগোল করে  করে দিয়ে সতর্ক সাবধান !  ঝড়ের বেগে চলে যায় ট্রেন  ফের সেই শুন্যতা  ফের সেই নিঝুম নির্বাক  চারিদিক ছমছম নিরুত্তাপ  তিল তিল দাগ পড়া কিছু ঘাস  বিকৃত নিস্তেজ উদ্যমহীন !  হোকনা পরিবেশ নিঝুম যতই  এসো এরই মাঝে রচি এক শপথ  শুধু তুমি আর আমি  চলতে থাকি পাশাপাশি  ধরে আছি যেমন হাতে হাত  পথের দুইধারে বুনে বুনে চলি  রাশি রাশি স্বপ্নের বীজ !  হোক পথঘাট যতই শুনশান   এসো- গেয়ে চলি কিছু গান  মিলাবে যা প্রাণের সাথে প্রাণ  হতাশ উদাস যারা বন্দি ঘরে  হাস...

চারপদী

গহীন আঁধারে রয়ে আছে ভরে   কত আঘাত কত বেদনা কত অশ্রুর লহর,  কার কলমে রয়েছে এতো কালি  লিখে রেখে যাবে তা প্রহরের পর প্রহর !  ********************************** কেটেছে কুকুরকে কেমন নিঠুরের মতো দেখো  কুকুরের ই পাল !  প্রশ্ন করেছিলাম- কেন এমন অসভ্যতা? বলে- হবো না আমরা মানুষ কোনোও কাল ?  *****************************" প্রতিদিন হচ্ছে খুন খারাবি- সাক্ষী প্রমাণ মেরে আছে চুপটি,  শোরগোলের খামতি নেই- হচ্ছে সমুন্নত অপরাধীর ভ্রুকুটি !   ******************************************** যে কালে হাসির নেই কোনও মূল্য- দেখবে কে তা মুখোশের ভেতর,  অদ্ভুত নিজেরে ভাবি- কেন এ মুশকিল কালে যখন তখন পাচ্ছে হাঁসি মোর !  ************************* মিটাতে চাও যদি অপরের কীর্তি-শ্লাঘা বিদ্বেষ হৃদয়ে করে পোষন,  কে জানে তার আগে দেবে মিটিয়ে তোমায় অমোঘ মরণ !  *************************** কুতুব মিনারের কীর্তি করতে খাটো গড়তে যে চেয়েছিল আলাই মিনার,  মিটে গেলো সে খিলজি 'আলাই' এক প্রস্থ রচিত হবার আগে তার ।

চতুষ্পদি

গহীন আঁধারে রয়ে আছে ভরে   কত আঘাত কত বেদনা কত অশ্রুর লহর,  কার কলমে রয়েছে এতো কালি  লিখে রেখে যাবে তা প্রহরের পর প্রহর ! 
শিখে গেছি খেচরের মতো উড়তে মোরা আকাশে,  দীক্ষা হয়েছে সাঁতারের পূর্ণ- মৎস্য গুলো কেমন জলে ভাসে;  সেই পাঠশালাটির করে ফিরি এবার সর্বত্র অনুসন্ধান,  মানুষ হয়ে বাঁচতে শেখানো হয় যথা জানিয়ে মানুষের সম্মান !                       ০৫-০৮-২০২০ 
হাজার মসজিদ পড়ে আছে অনাবাদ      অঢেল মন্দিরে নেই পূজার আয়োজন,     একটির  সংখ্যা  হলো  যদি  হেরফের      কেন কারো উল্লাস করছো কেউ ক্রন্দন ?     হিন্দু যখন হিন্দু হবে মুমিন হবে মুসলমান     বাতাসে ছড়াবে মনুষ্যত্বের মোহিত সুগন্ধি     মানুষের সুখ-দুঃখে হবে ভাগিদার মানুষের প্রাণ !                      ৫ই আগস্ট,২০২০,                  রাম মন্দির শিলান্যাসের পর ।
দেখলাম দুদিন আগে হিন্দু ভাই মুসলিম মিত্রকে বলছে 'ঈদ মুবারক',  পেলাম কাল রাখি বেঁধে হিন্দু বোন  মুসলিম ভাইয়ের পালন করছে হক !  এতো বোঝাপড়া এতো মিত্রতা প্রগাঢ় যখন উভয়ের মাঝে,  দূরত্ব করতে তৈরি এদের মাঝে তবে কোন শয়তান বিরাজে ? 

নবীন প্রতিশ্রুতি

*  নবীন প্রতিশ্রুতি  *                    -আ,ফ,ম,  ইকবাল॥  বিষাদের কঙ্কালগুলো পড়ে আছে  এখানে ওখানে, সর্বত্র  সকল মহাভূমে,প্রত্যেক মহাদেশে  নিধন হত্যায় মেতে নিরত ছিল যারা শক্তি প্রদর্শনে  কোথায় তারা আজ ?  হিরোশিমা নাগাসাকি মধ্যপ্রাচ্য  হাল আমলের সিরিয়া-  একই জিজ্ঞাসা সবার !  কোথায় সেই শক্তিধরেরা-  ফুৎকারে যারা উড়িয়ে দিতে পারে  যারা লক্ষ তাজা প্রাণ  অজস্র সবুজ বৃক্ষ লতাগুল্ম  সাগরের বুকে ছড়িয়ে অঢেল বিষ  চলে যাদের শক্তির পরীক্ষণ ?  সামুদ্রিকেরা তো মানুষ নয়,  শুধুই প্রাণ !  আকাশের অশ্রুতে   জমা পড়ে আছে যে কালো রেখা  ছোপ ছোপ দাগ  কে নেবে তার দায়ভার ?  ঋতুর ঘটিয়ে ছন্দপতন  মেতে উঠেছিল যারা উল্লাসে  কোথায় তারা আজ ?  এক্সটিঙ্কটিং প্রজাতির  প্রাণী সংরক্ষণের চলছে নাটকীয়তা  স্থিতির দায়ভার নেবার  আছে কোথাও কেউ ?  একটি অনুজীবের   মোকাবেলায় যারা অসামর্থ্য  তারাই ন...