Posts

Showing posts from February, 2023

প্রতিজ্ঞা .......

প্রতিজ্ঞা.......            -আ, ফ, ম,  ইকবাল॥  ভেঙে দাও ঘৃণার প্রাচীর   ভালোবেসে সারা বিশ্ব,  ভালোবাসো কি একটি দিবসের ধন-    ভাবছো এমন যদি, তবে তুমি নিঃস্ব !   প্রেমের সুতোয় যদি গড়ে উঠে    ভালোবাসার এক উষ্ণ চাদর  গায়ে জড়ালে তা-   রইবে না ভেদাভেদ আপন পর !   আমরা দেখেছি বৈষম্য জাত ধর্মের   দেখেছি যত উচ্চ নীচ বিভেদ,   কি দিয়েছে তা জগজনে-  বাড়িয়েছে শুধু আফসোস আর খেদ !  এসো তাই গড়ি ভাই   মমতা ক্ষমা ভালোবাসার একটি সংসার,   করবে তা বিশ্বকে নিয়ন্ত্রণ   হবে তা মোদের অহংকার।    হোক সে প্রজ্ঞা প্রতিজ্ঞা মোদের   প্রজন্মের প্রতি সেরা উপহার,      কেটে যাবে সকল আতঙ্ক বিশ্বের   রইবে না পরমাণু যুদ্ধের শঙ্কা আর।                      ১৬-০২-২০২৩।

সহধর্মিনী .......

সহধর্মিনী....... ~~~~~~~~~~               -আ, ফ, ম,  ইকবাল॥  জীবনের সহযোগি    আত্মার যিনি কাছের জন    সংসারের সকল সুখ দুঃখ  আগলে রাখে যেজন  জগত যারে বলে সহধর্মিনী-  ইতিহাস তাদের ক'জনকে রেখেছে মনে !   জ্ঞান বিজ্ঞান ফিলোসফি  কাব্য সাহিত্য সকল  যার সান্নিধ্যে ব্যতিরেকে  হয়না সম্পাদন-  ক'টি গ্রন্থে রয়েছে তাদের স্বীকৃতি ?    ক'জন করেছে তাদের  জীবন গ্রন্থন !  যাদের দুঃখগুলো   মিশে যায় হাসিতে তাদের অনর্গল     কে ই বা জানে তাদের  হাসি কান্নার তারতম্য     যে হাসতে হাসতে জানে লুকোতে  কান্না  সামলে নিতে জানে সকল দায়ভার   দেহমনের সকল বেদনা গোপন করে-   সভ্যতার বিকাশে কোথায় তাদের স্বাক্ষর !   কবিরা রচনা করে কাব্যের সুগন্ধি  অর্জন হয় কত নামধাম   নিজের অজান্তে বেঁচে ফেরে  কতজনে স্ত্রীর বদনাম !   যার আলোকে জন্ম নেয় ভাষা   তাদের ভাষা বোঝার সা...

গণ আহ্বান ........

গণ আহ্বান ........                   -আ, ফ, ম,  ইকবাল॥                    কুটিল কুচক্রি যত দেশটাকে করছে বরবাদ  জ্বলন্ত সমস্যা ছেড়ে ন্যকড়া লয়ে হয় যত বাদ বিসম্বাদ !  ক্ষুৎপিপাসা দারিদ্র্য ব্যাধির আগে করো সুচিকিৎসা   গাইবে তারপর দিল খুলে রাম অথবা রহিমের যত কুৎসা ! হোক পরিচয়- জাতপাত উচ্চ নীচের জন্ম দিয়েছে কারা ?  ধর্ম লয়ে বকধার্মিকেরা কেমন উচ্ছসিত পাগলপারা!  জনতা কতই সুখী, উত্তম সরকার আর  শাসনতন্ত্র-   দিচ্ছে প্রতিদিন সংবাদ টিভি আর যত  সংবাদপত্র! জানি- একাংশ সরকারি অনুদাস কুচক্রি বেইমান  তবু তো ফুলে ফলে হচ্ছে ফুল্ল সুশীল দেশ হিন্দুস্তান !  সময় এসেছে এবার করতে সম্পন্ন আপন দায়ভার    আবশ্যক নয় দেখা- কোন মিডিয়া মোরে কতটা করছে কভার ॥                ০৭-০২-২০২৩।  

বুকের পাথর .......

বুকের পাথর ........              -আ, ফ, ম,  ইকবাল॥ এক ঢোক পানি ছিল হাতে  নিজেরই অজান্তে  কখন বরফ হয়ে গিয়েছিল  নাকি দ্রোহের হাতিয়ারে পরিণত  একখণ্ড পাললিক শিলা ?  সেদিন দাঁড়িয়ে পড়েছিলাম  একেবারে সূর্যের মুখোমুখি    একখণ্ড মেঘ   হঠাৎ করে উড়ে গেল    পিঞ্জর ভেঙে পলাতক পাখির মতো  যেন নিজেকে সরিয়ে নিচ্ছে  উৎসবের সকল আয়োজন থেকে ! একদা এক পাহাড়ি নদীর বুকেও  ভাসতে দেখেছিলাম    অসংখ্য পাথরের নুড়ি  তুমি তো সেদিন সঙ্গে ছিলে   দেখেছিলে সেই পাথরের ভাসান ?  বরফ একসময় গলে যায়  উড়ে যায় মেঘমালা   ভেসে যায় পাথরের নুড়ি গুলো  সবকিছু হারাতে হারাতে   তবু মানুষ কুড়ুতে থাকে  আরও কিছু পাথর  জগদ্বল স্তরিভূত করে রাখে  আপন বুকের উপর  ঝড়ের দমকা হাওয়া থেকে  নিজেকে রক্ষা করতে !                 ০৬-০২-২০২৩।

প্রত্যয় ........

প্রত্যয় ..........           -আ, ফ, ম,  ইকবাল॥ জীবনের এক অদ্ভুত মোড়ে এসে পৌঁছেছি  জানিনা কোনটি সঠিক দিশা  বোধগম্য নয় এগোই কোন পথ ধরে।   আমার বলে যারে ভাবি     কেমন তাকায় সে আজকাল-  যেন অপরিচিতজন !  তারপরও ডাকতে পারি   আত্মজন বলে ?  পেতে পারি নিজের মতো করে ?   কারে কি কই !    একা একা শুধু আওড়াই  সম্বন্ধের সেই পুরোনো শব্দগুলো   যদি হয় কিছু প্রভাব তার;  কিন্তু বৃথা  শব্দগুলো হারিয়ে ফেলেছে  তার সকল পরিচিতি  জারি করেছে আমার উপর  অদৃশ্য নিষেধাজ্ঞা !    খনিজ তলিয়ে যেতে থাকে  আমিও ভরসা রাখি  তলিয়ে যেতে যেতে  একদিন দেখতে পাবো  ভূতলের আলোক রশ্মি  রঙিন হবে আগামীকাল  নির্দিধায়।                 ০৪-০২-২০২৩।