'যদি প্রেম দিলেনা প্রাণে ......'!
'যদি প্রেম দিলেনা প্রাণে ......'!
আ, ফ, ম, ইকবাল॥
কেন মরছো প্রতিদিন
বিদ্বেষের আগুনে পুড়ে ভাই ?
দাও ছড়িয়ে অঢেল ভালোবাসা
আর নাও ভালোবাসা আঁজলা ভরে
আসলে-
জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !
কেন এতো ঘৃণা শুধু শুধু ?
সকল ঘৃণাকে দাও ক্ববর
হাসিমুখে তাকাও ফিরে
আপন ছায়ার পানে
অম্লান বদনে
কেননা-
জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !
সময়ের কাজে সময়মতো
করি সবাই মনোনিবেশ
জীবনটা লাগুক তোমার কাজে
লাগুক আমার কাজে
সৃষ্টিমাঝে-
জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !
সৃজিলেন যিনি মোদের
হতে পারেন নির্দয় তিনি কভু ?
মিনতি শুধু তাঁর পদে নিত্য
ক্ষমা করো প্রভু
স্বার্থক হোক জীবন মোদের
নয় কি-
জীবনটা শুধু ক্ষণিকের যাত্রাপথ !
কেউ নয় পর হেথা
সকলেই আপন একান্ত মোর
প্রেম হোক অলঙ্কার চিরন্তন
সত্য হোক জীবনভর
সত্যিই তো-
জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !
কেন হাহাকার লুণ্ঠন চারপাশে
কেন হিংসার জ্বলছে দাবানল
জীবনকে বানাই দমকল এসো
গ্রহণ করি প্রেমের শপথ
বলি-
জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !
২৫-০৩-২০২২।
Comments
Post a Comment