যুদ্ধ-দর্শন !

যুদ্ধ-দর্শন ! 
          আ, ফ, ম, ইকবাল॥

পুতিনের প্রাণ 
ইউক্রেনে ডুবে আছে, 
ইউক্রেনের জীবন
বইডেন ন্যাটো জাতিসংঘে; 
দেখেশুনে সইতে 
থাকুন সবকিছু
শান্তির স্লোগান 
যুদ্ধের রঙে রাঙিয়ে !
 
হিরোশিমার পথ ধরে আজও  
রক্তাক্ত হচ্ছে মানবতা 
জল্লাদ নিয়েছে দায়ভার 
করতে সংরক্ষণ মানব সভ্যতা ! 

পৃথিবীরে করি শ্মশান-কবরে রূপান্তর 
বারুদের ধোঁয়ায় ধরণী করে ধুমায়িত,  
 সাধন করিছে সভ্যতার ঠিকাদার  
 জগতের সর্বহিত !

অসহায় মাতৃ-শিশু 
তরুণ বৃদ্ধ নাগরিক হচ্ছে ফালাফালা 
কে করবে ইনসাফ 
দেবে কে অসুরদের কর্মের ফায়সালা !

অদ্ভুত স্থিতি আজ  
নির্বাক যত মানবাধিকার সংঘ 
নিস্তব্ধ আইন-বুদ্ধিজীবী; 
বলতে হবে তোমায় তাই সকলের কথা-  
ভাবলেশহীন অখ্যাত কবি! 
                    ০৪-০৩-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।