নবীনের প্রতি... ।
নবীনের প্রতি... ।
আ, ফ, ম, ইকবাল॥
শুধু শুধু উদ্দীপনায় মত্ত
নতুন প্রজন্ম আমাদের আজ,
এক উজ্জ্বল ভবিষ্যতের তরে
করতে হবে তোমাদের অনেক কাজ ।
ভোগের ভীড় থেকে বেরিয়ে
ছড়িয়ে দাও আবেগের সোনালি ডানা
আপন যোগ্যতার মাপকাঠি দিয়ে
সন্ধান করো নিজের কাঙ্ক্ষিত ঠিকানা ।
পুর্বজদের তিরস্কার করে
অর্জন হয় কেবল যত অভিশাপ
লালন করেছেন যারা স্নেহ মমতা দিয়ে
পরিত্যাগ করছো তাদের- ছিল সে তাদের পাপ?
সময় হয়েছে গড়তে নিজেদের
করতে হবে শোধ পিতৃমাতৃর ঋণ,
সাজাতে হবে নিজের জীবন
একান্তই করে স্বার্থক রঙিন !
তোমরা ছিলে শিশু যখন
বেঁধেছিল তাঁরা পেটে পাথর,
গড়তে তোদের সশক্ত করে
দেহমন তোদের ছিল যা নিথর !
সেই মা-বাবা বৃদ্ধ আজ
বসে আছে চেয়ে তোদের মুখপানে,
বেহেশত দোযখ পাদতলে তাদের
অর্জন করো যা চায় তোমার প্রাণে !
২৬-০৩-২০২২।
Comments
Post a Comment