'আমি'র সন্ধানে।

'আমি'র সন্ধানে।
                আ, ফ, ম,  ইকবাল॥
               
নিজেকে খুঁজছি প্রতিনিয়ত
অনুপস্থিতি ছুটি নিয়েছি তাই
নিজের কাছ থেকে।

দীর্ঘ পথের একাকী যাত্রী
ভাবনাগুলো ও তাই ভীষন একাকি।

নিঃস্তব্ধতার সুরে সুরে
অনুসন্ধিৎসু মনন
পায়ে পা মিলিয়ে চলা শুধু শুধু। 

নির্জন এ যাত্রাপথে
নেই কোনো শত্রু মিত্র সাথী
গহন পথে অতিক্রমণ ........ !

যেতেই হবে আমাকে
একাকি পথিক
দীর্ঘ যাত্রাপথে 
একক অনন্য আমি !

হ্যাঁ,  নীরবতার একটি শান্ত সুর
সঙ্গ দিতে পারে আমাকে
নতুন বছরে নতুন লহরে
অভিমানী প্রহরে
অগ্রগামী আমি
'আমি'র সন্ধানে !
                     ২৫-১২-২০২১। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।