দুটি কবিতা।
'আয়, ওরে কাছে আয় !'
আ, ফ, ম, ইকবাল ॥
হেঁটে চলেছি সেই পথ ধরে-
ঋতু যেখানে নাম হারিয়ে ফেলেছে,
শুনি জগতের সকল সুর লয় ছন্দ
শুনতে পাই না কেবল আপন পদ-স্বর। ভালোবাসার দ্বন্দে শুধু ভুল বুঝাবুঝি
কখনো মনে হয় আমি নেই
নেই কোনো কোলাহলে
নেই রৌদ্রাতপে
নেই কোন সুতোর বন্ধনে !
জমাট বাধা সকল অভিমান
একসময় ঝরে পড়ে
বাদলের ধারার মতো-
মাটির সংস্পর্শে এসে
অবশেষে খুঁজে পাই নিজেকে;
আশার বাতি জ্বলে ভোরের দরজায়
জীবন ডাকে- 'আয়, ওরে কাছে আয়'।
২৭-১১-২০২১। -------------------
শুধু কি বেঁচে থাকার জন্য বেঁচে আছি ?
-আ, ফ, ম, ইকবাল॥
সদা সরলরেখায় হয়না জীবনের গতিপথ
ফাঁক পেলেই স্রোতস্বিনী ধাওয়া করে সেই পথে কোথাও খরা কোথাও প্লাবন,
বোলতার মত কখনো ঝাঁক বেঁধে আসে বিষণ্নতা
সবল প্রতিরোধে সাব্যস্ত হয় বিজয়।
ভোরের কুয়াশা স্নাত ফুল-কলি
প্রতীক্ষায় থাকে ভ্রমরের প্রাত্যহিকতায়
খুঁজে ফিরি নিজেকে
কোথায় পড়ে আছি ?
থাকার কথা ছিল কোথায় ?
শুধু কি বেঁচে থাকার জন্য বেঁচে আছি ?
বাকহীন নিঝুমতা বলে দেয় সবকিছু-
সকল প্রশ্নের নিরুত্তাপ উত্তর !
১৭- ১১- ২০২১।
Comments
Post a Comment