চারপদী

শখ করে ঝরে না তাজা ফুল, সযত্নে পেড়ে আনতে হয় তারে, 
কর্মের ডালে ঠিক ঝাঁকা দিলে ঠাঁই হয় সফলদের কাতারে। 
শত বকুনি দিলেও বিদূরিত হয়না কভু গহন আঁধার, 
নিজে থেকে জ্বেলে দিলে দীপ এক আলোকিত তবেই চারিধার !

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।