অনুভব অপ্রার্থিত।

অনুভব অপ্রার্থিত । 
         -আ,ফ, ম,  ইকবাল॥

শান্তির কথা বলি  মুখে শুধু 
শান্তিতে কোথা করি অবস্থান ?
নিজেরাই শিলায় পরিণত যখন
পাথরের শুধু করি বদনাম ! 
সে ও একদা পৌঁছায় মঞ্জিলে 
পতনকে যে করেনা ভয়,
যালিমের সহযোগি তারাও- 
জুলুম নীরবে যে সয় ! 
মহীরুহ বিশাল যতই হোক 
তুফানের ঝটকায় হয় ভূপাতিত, 
তারাও নিশ্চিত দাঁড়াবে একদা 
দেখছো যাদের আজ নির্যাতিত। 
সাগরে আসে দাপুটে জোয়ার বটে 
চুপসেও যায় অবশেষে ভাটার টানে, 
হেলায় ঠেলিছ যাদের ওহে বীরপুঙ্গব 
অভিশাপের অনল যে জ্বালিছ তাদের প্রাণে !
জন্তু জগতে ভাস্বর সহমর্মিতা 
মানব তুমি ভুলিছ কেমনে তা, 
সাম্য বিরাজমান বিশ্বচরাচরে 
অবোধ মানব কেবল ছড়ায় বিচ্ছিন্নতা !
                 হাফলং। ১৮-১২-২০২১.

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।