স্রোতের অনুকূলে।
স্রোতের অনুকূলে।
আ ফ ম ইকবাল॥
আত্মসন্ধানের অবিরাম প্রয়াস
পর্বতচূড়া থেকে সাগর সৈকত পর্যন্ত
নির্জন পথ ধরে এগোতে এগোতে
ঠোঁটের উজ্জ্বল বর্ণালি আভায় জং ধরে গেছে চোখের ধারা কেন যেন নোনা মনে হয় !
কয়েদি করেছে বিদ্রোহ ঘোষণা
এখন আর শত্রু কেউ নেই
শব্দগুলো করছে তোলপাড়
কোনো ঝড়ের আগমনী বার্তা নয়তো ?
তাকিয়ে থাকি বাতাসের দিকে
তাকিয়ে দেখছি সমুদ্রের উত্তাল ঢেউ
নিবদ্ধ দৃষ্টি আকাশের দিকে-
এ ই যেন ব্র,ত মনে হয় এ ই ইবাদত।
২৫-১১-২০২১।
Comments
Post a Comment