জীবন চৈতন্য। কবিতা।
জীবন চৈতন্য।
আ, ফ, ম, ইকবাল॥
পিপাসার্ত প্রতিটা হৃদয়
চোখগুলো ঝরনার প্রতিকৃতি
এতো পাশাপাশি নহর
তবু কেন ফেটে চৌচির হয় চিত্ত ?
চেনা চেহারাগুলো জানিনা কখনো
কেন হয়ে উঠে একেবারে অপরিজ্ঞাত
এও কি ভাগ্য লিখন ?
এ ই কী জীবন ? নাকি জীবনের মাতম !
অকস্মাৎ কোন একটি জানালায় দাঁড়িয়ে
খিলখিলিয়ে হেসে উঠলো একটি মিষ্টি মেয়ে যেন ধরণীতে নেমে আসা পরী
তার হাসির ছটা রঙ ছড়ায়
মাধুর্যে ভোরে উঠে সমগ্র চেতনা !
জেগে উঠে ফের কামনা-
এসো, বাঁচতে শিখি এই আঙিনায়
ভুলে যাই সকল চিত্ত-বেদনা
অপূর্ব চৈতন্যোদয়
জীবন সত্যিই মধুময় !
০১-১১-২০২১।
Comments
Post a Comment