কিছু স্মৃতি। কবিতা।

  কিছু স্মৃতি। 
         আ,ফ, ম,  ইকবাল॥

কিছু স্মৃতি হয় কেবল জাবর কাটার জন্য  
সে হেমন্তের হউক অথবা শীত-বসন্তের। 

সবুজ বনভূমির স্পর্শে হৃদয় নদীর দুকুল উপচে পড়ে সেই প্রাত্যহিক প্রান্তরে ।

সেই সারাদিনের বিস্তীর্ণ হাওয়া  
রোদ আর মেঘের লুকোচুরি খেলা  
বাইরের সেই মুগ্ধতার ধারাপাত ছিল নৈঃশব্দে ভরপুর। 

পিছুন্ডি পাতার গায়ে এতটা ক্লোরোফিল উজাড় করে ভিজিয়ে দিতো দুখানা হাত।  

নৈসর্গিক আলোকরশ্মিতে উজ্জ্বল  
গাঁয়ের প্রতিটা অলিগলি  
কুয়াশার ওড়না পরা দূর্বাঘাসের স্তুপ  
কাশবনের আড়ালে বুলবুলির বাসা-  
এমনতর দৃশ্যাবলির মাঝে লুকিয়ে ছিল এক বাউল অন্তরঃ  
     "গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে!" 
                         ২৪-১১-২০২১। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।