এই তো মানুষ। কবিতা।

এইতো মানুষ। 
                   -আ, ফ, ম,  ইকবাল॥

এইতো মানুষ- যে জন্মাবার আগে জন্ম নিয়েছে তার কফিন  
বয়সন্ধির আগে আগেই যে শিখে গিয়েছে গুনতে দিন। 

এইতো মানুষ- গুটিগুটি এগিয়ে চলে নানা স্তরে নানা পথ ধরে,  
যত অভিযোগ সেই পথ নিয়ে তার, পথ কভু কোনো অভিযোগ করে ? 

কিছু জল হারানো নদী, কিছু কুসুম-বিহীন কানন পড়ে তার পথমাঝে,  
এই যে মানুষ- চেয়ে দেখে বীজের ধূসর বক্ষ থেকে চারা দিচ্ছে উঁকি সন্ধ্যা সাঁঝে। 

উদাসী আকাশ পলকে চেয়ে থাকে মেঘ বিসর্জনের পর ধরণীর পানে,   
উদাসী পথিক মানুষ হয়ে বিমোহিত দোয়েল কোয়েল শালিকের গানে। 

জানার জন্য ব্যাগ্র যে মানুষ কত কিছু রয়ে যায় অজানা তার কাছে,   
দিনের শেষে হাতড়ে বেড়ায় দিনান্তে তার সঞ্চয় কতটুকু বেঁচে আছে !  

শত্রুর বিরুদ্ধে বিজয় গর্বে যে মানুষ মেলে ধরে প্রশস্ত বুকের ছাতি,   
মিত্রের কাছে হেরে গিয়ে সেই মানুষ কাটায় নিদ্রাহীন বিনিদ্ররাতি !
                           ২৫-১১-২০২১।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।