অদ্ভুত স্ববিরোধ !

 অদ্ভুত স্ববিরোধ ! 
                 আ, ফ, ম,  ইকবাল॥

চোখে যদি রয় স্বপ্নিল অনুভব  
আকাশ এসে ধরা দেয় দুই বাহুতে। 

জীবন কিছু শব্দের সমাহার  
বাহারি সুগন্ধি হাওয়া  
সাগরের নির্লিপ্ত জোয়ার। 
 
আবেগ উল্লাস বেদনা সংবেদনা  
সম্বন্ধের জোড়াতালি-  
সবকিছু মিলিয়ে ছকে বাঁধা ফ্রেম।  

সাজানো কাননে স্নেহ-মমতা  
মায়ার কুসুম  
গোলাপের কাঁটা ফুলের কীট  
কীটের বিষ  
সবকিছু গিলে তবেই নীলকন্ঠ।  

প্রেমের সুতো দিয়ে 
গড়ে যাই বেদনার মোতিহার  
সংসার সাজানোর সাজা  
যেমন করে বিমোহিত  
চাঁদের বুকে ক্ষতটা হয় ক্রমশ উদ্ভাসিত। 
                     ২৯-১০-২০২১ ।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।