অচলায়তনের চৈতন্য। কবিতা।

        অচলায়তনের চৈতন্য। 
                 -আ, ফ, ম,  ইকবাল॥ 

গভীর নীলাকাশ শেখায় ধারণক্ষমতা অব্যাহত রাখতে।  
সঞ্চয় সবার জীবনে হয় না,  কারো কারো হয় কেবল।  
পাওয়া, পেয়ে হারানো, ফের কুড়িয়ে পাওয়া-  এরই নাম জীবনচক্র;  
এখানেই লুকিয়ে থাকে প্রেম আর দ্রোহের বীজন। 

হারিয়ে ফেলার মধ্যে বেদনা নেই-  যেটুকু রয়েছে হারিয়ে যাবার মাঝে,     
সময়কে লিখে রাখার অনন্য হাতিয়ার  
এই আকাশ, এই সমুদ্র, সবুজে ঘেরা সুবিশাল প্রান্তর  
বাদলের কালি অফুরান, কিন্তু সব কিছু লেখা যায় না কৃতিত্বের সঙ্কায়। 

দেওয়া হয়নি- যেটুকু দেওয়ার প্রতিজ্ঞা ছিল   বাসনার ফেরি করে করে ঘুরছি তোমার দরজায়  
বুকের মায়াজালে যেদিকে তাকাই  
সর্বত্র কন্যা পুত্রের হাতের ছাপ  
অমোঘ মোহমায়া বন্দী করে রাখে স্বার্থের অচলায়তনে  
অবশেষ হয়তো কিছু কবিতা, কিছু গান, কিছু রঙিন দিন ! 
                        ২৫-১০-২০২১। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।