আশঙ্কা, হ্যাঁ অনেক গুলো আশঙ্কা আজ আমাদের কুরে কুরে খাচ্ছে! একের পর এক দূর্বিষহ দুর্বিপাক ধীরে ধীরে ঘিরে ধরছে মানবস্বত্বাকে ! প্রকৃতিকে প্রথমেই আমরা বিরূপ করে রেখেছি, তায় আবার তাঁর প্রতি প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমাদের অবিবেচক আচরণ দিয়ে, সত্যিই শঙ্কা হয় কি জানি আর কতো রুষ্টতা প্রতীক্ষা করছে আমাদের জন্য !
তবে আমার মনের কোণে ভরসা জাগায় আমাদের উঠতি নবপ্রজন্মের পজিটিভ আচার আচরণ । তারা আজ অনেক জাগ্রত, অনেক সচেতন! দুঃস্থ অসহায়দের পাশে তারা দাঁড়াচ্ছে, নিজেদের নিয়ন্ত্রণে রাখছে এবং আপনার আমার সবার প্রিয় কবি নজরুলের 'সাম্যবাদী' চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।
Comments
Post a Comment