প্রেমের বিজয়।
প্রেমের বিজয়। -আ, ফ, ম, ইকবাল॥ দুঃখ বেদনা আছেই, থাকবে জীবনে কিন্তু সকল ব্যথা অনুভূত হয় না সদা আঁধারের সীমান্ত অতিক্রম করেই প্রোজ্জ্বল হয় মানুষের জীবন। রাতের উজ্জ্বল তারা যখন কোলে এসে পড়ে- দোল খাই সেই লহমায় চাঁদনী যেন মিত্র হয়েছে এবার ! সম্পর্কগুলো বিশ্বাস অবিশ্বাসের সমাহার সংগ্রামের জন্য বিশ্বাসই অনন্য হাতিয়ার জীবন সংগ্রামে সবাই ভালো- প্রত্যয় আমার। হৃদয় যখন ভেঙে যায় প্রেমের হাটে নৈর্ব্যক্তিক কোলাহলে কে কার কথা শোনে প্রান্তিকতায় দাঁড়িয়ে প্রত্যয়ের প্রতিজ্ঞা দিশা দেখায় আলোকের বিমূর্ত টানে। ২৫-০৫-২০২২।