Posts

Showing posts from March, 2022

নবীনের প্রতি... ।

নবীনের প্রতি... ।           আ, ফ, ম,  ইকবাল॥            শুধু শুধু উদ্দীপনায় মত্ত   নতুন প্রজন্ম আমাদের আজ, এক উজ্জ্বল ভবিষ্যতের তরে    করতে হবে তোমাদের অনেক কাজ ।  ভোগের ভীড় থেকে বেরিয়ে   ছড়িয়ে দাও আবেগের সোনালি ডানা  আপন যোগ্যতার মাপকাঠি দিয়ে   সন্ধান করো নিজের কাঙ্ক্ষিত ঠিকানা । পুর্বজদের তিরস্কার করে অর্জন হয় কেবল যত অভিশাপ  লালন করেছেন যারা স্নেহ মমতা দিয়ে  পরিত্যাগ করছো তাদের- ছিল সে তাদের পাপ?   সময় হয়েছে গড়তে নিজেদের  করতে হবে শোধ পিতৃমাতৃর ঋণ,   সাজাতে হবে নিজের জীবন  একান্তই করে স্বার্থক রঙিন !  তোমরা ছিলে শিশু যখন  বেঁধেছিল তাঁরা পেটে পাথর,  গড়তে তোদের সশক্ত করে  দেহমন তোদের ছিল যা নিথর !   সেই মা-বাবা বৃদ্ধ আজ  বসে আছে চেয়ে তোদের মুখপানে,  বেহেশত দোযখ পাদতলে তাদের  অর্জন করো যা চায় তোমার প্রাণে !                   ২৬...

'যদি প্রেম দিলেনা প্রাণে ......'!

'যদি প্রেম দিলেনা প্রাণে ......'!            আ, ফ, ম,  ইকবাল॥              কেন মরছো প্রতিদিন   বিদ্বেষের আগুনে পুড়ে ভাই ? দাও ছড়িয়ে অঢেল ভালোবাসা    আর নাও ভালোবাসা আঁজলা ভরে    আসলে-  জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !  কেন এতো ঘৃণা শুধু শুধু ?  সকল ঘৃণাকে দাও ক্ববর   হাসিমুখে তাকাও ফিরে  আপন ছায়ার পানে  অম্লান বদনে  কেননা-  জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !  সময়ের কাজে সময়মতো   করি সবাই মনোনিবেশ   জীবনটা লাগুক তোমার কাজে  লাগুক আমার কাজে  সৃষ্টিমাঝে-  জীবনটা যে ক্ষণিকের যাত্রাপথ !  সৃজিলেন যিনি মোদের  হতে পারেন নির্দয় তিনি কভু ?  মিনতি শুধু তাঁর পদে নিত্য    ক্ষমা করো প্রভু  স্বার্থক হোক জীবন মোদের   নয় কি-  জীবনটা শুধু ক্ষণিকের যাত্রাপথ !  কেউ নয় পর হেথা  সকলেই আপন একান্ত মোর  প্রেম হোক অলঙ্কার চিরন্তন   সত্য হোক জীবনভর ...

আবহাওয়ার পূর্বাভাস।

আবহাওয়ার পূর্বাভাস।                  আ, ফ, ম,  ইকবাল॥  অতীত ঘেটে কেউ চায়না    বুকের পুরনো ক্ষত দগদগে করে তুলতে। আঘাত গুলো তাই এখন   বড় সহজ মনে হয়।   যে আমায় রেখে চলে গেছে    অনিশ্চয়তার পাথারে-    মঙ্গল হোক তার।    তবু কখনো খুঁজি তারে   কোন মেঘলা দিনের ভরদুপুরে!    জানি- সে যে আমার দুর্বলতা!   যদিও দ্বার রুদ্ধ করে   নির্বাপিত করে দিতে উদ্যত সেই স্মৃতি;  তবুও একফালি অবাধ্য জোছনা   ঢুকে পড়ে বুকের পাঁজরে ! ছেড়ে আসা পথে   ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কত দহন   সকল অতীত সোনামাখা নয়   কিছু কিছু বড্ড বিবর্ণ হয়;  শ্যাওলা পড়া শানবাঁধানো ঘাটে   পা পিছলে যাওয়া,   রাতের নামাজ শেষে   মাসজিদ থেকে বেরিয়ে   কবরস্থানে হারিয়ে যাওয়া,  সাঁকোর হাতল পিছলে  ঝপাং করে মুগরাছড়ায় ........!   অথবা খেয়ালি আমেজে   বৃষ্টিধারায় ভিজে...

যুদ্ধ-দর্শন !

যুদ্ধ-দর্শন !            আ, ফ, ম, ইকবাল॥ পুতিনের প্রাণ  ইউক্রেনে ডুবে আছে,  ইউক্রেনের জীবন বইডেন ন্যাটো জাতিসংঘে;  দেখেশুনে সইতে  থাকুন সবকিছু শান্তির স্লোগান  যুদ্ধের রঙে রাঙিয়ে !   হিরোশিমার পথ ধরে আজও   রক্তাক্ত হচ্ছে মানবতা  জল্লাদ নিয়েছে দায়ভার  করতে সংরক্ষণ মানব সভ্যতা !  পৃথিবীরে করি শ্মশান-কবরে রূপান্তর  বারুদের ধোঁয়ায় ধরণী করে ধুমায়িত,    সাধন করিছে সভ্যতার ঠিকাদার    জগতের সর্বহিত ! অসহায় মাতৃ-শিশু  তরুণ বৃদ্ধ নাগরিক হচ্ছে ফালাফালা  কে করবে ইনসাফ  দেবে কে অসুরদের কর্মের ফায়সালা ! অদ্ভুত স্থিতি আজ   নির্বাক যত মানবাধিকার সংঘ  নিস্তব্ধ আইন-বুদ্ধিজীবী;  বলতে হবে তোমায় তাই সকলের কথা-   ভাবলেশহীন অখ্যাত কবি!                      ০৪-০৩-২০২২।