আত্মোপলব্ধি । কবিতা।

*  আত্মোপলব্ধি। *
         -আ,ফ,ম,  ইকবাল॥ 

রাতের পরিতৃপ্ত নিদ্রার তরে 
শ্রান্ত ক্লান্ত দিবস করতে হয় অতিক্রমণ, 
চিত্ত বেদন লুকোনোর তরে 
পাল্টাতে হয় ঘণঘণ আভরণ ! 
সত্য সতত সেটাই নয় দৃষ্টিগোচর যা 
যায়না বলা আকসার বাস্তবে যা ঘটে,     
কান্না লুকোনোর কৃত্রিম হাসি 
আর আনন্দের অশ্রু- দুইই সুন্দর বটে! 
'আপনার' বলে কিছু আপনজনে হয় 
তুলে ধরা- ফুরিয়ে যদিও গেছে আত্মার বন্ধন, 
আঁধারেই মিলে পরিতৃপ্তি- দেখি যবে 
 আলোকের তরে জ্বলে ঘরে ঘরে তপ্ত হুতাশন! 
              ০৯-০৯-২০২১ ।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।