জীবন পরিক্রমা। কবিতা।
* জীবন পরিক্রমা। *
-আ,ফ,ম, ইকবাল॥
জীবনের পরিক্রমায় কিছু ক্ষোভ রয়ে গেছে
মঞ্জিল পৌঁছে গেছে কেউ, পথে কেউ রয়ে গেছে।
বাড়িয়ে দূরত্ব নিজেই রুষ্ট যে জন হয়ে আছে
দু' ফুটো নীরব অশ্রু সকল রহস্য বলে দেয় পাছে!
দূর্বল সে চিত্ত- লেগেছে চোট, খানিক হয়তো গেছে ফেটে,
সেও রহস্য কম নয়- আঘাত সয়ে তবু হাসিখুশি আছে পেটে!
বলি ভাই খুলি তাই চেয়ে দেখো ঝর্ণা উপবন পানে,
কেমন ভরপুর জীবন কিচিরমিচির মধুকর গানে!
চেয়ে দেখো ওই ঘন বাদলের আড়ে লুকিয়ে ঈন্দ্রধনু,
প্রতীক্ষায় রয়েছে দাঁড়িয়ে পরশে হবে চনমনে তব চিত্ত-তনু !
০১-০৯-২০২১
Comments
Post a Comment