শেষের সঙ্গীত। কবিতা।


    =শেষের সঙ্গীত !=
            -আ,ফ,ম,  ইকবাল।
            
কলমা আমার কালাম প্রথম হোক সে শেষের বুলি, 
মাওলা আমার রাহে নাজাত- জেনেও কেমন গেছি ভুলি !

মেলার মাঠে খেলার ছলে কাটছে দিবস কাল 
আসছে কাছে বিভাবরী রবির কিরণ লাল 
পান্থ এবার ক্লান্ত ভীষন পথের দিশা ভুলি ! 

বেরিয়েছিল তিজারতে স্বল্প পুঁজি লয়ে 
রিপুর টানে মত্ত প্রাণে তাও যে গেছে ক্ষয়ে 
কড়ি ছাড়া যাত্রী কি আর লইবে মাঝি তুলি? 

ঘুমের ঘোরে কাল কেটেছে খাল কেটেছি আনতে কুমীর ঘরে 
অরির মুখে ফুটিয়ে হাসি জড়িয়েছি তায় প্রেমের ডোরে- 

পানি ভেবে মরিচিকার করছি পিছু ধাওয়া 
ঝামটা দিয়ে পথ ভুলিয়ে গেছে মরূ হাওয়া 
রাহিম নামের দুয়ারখানি দাওগো প্রভু খুলি ! 
                        ১৫-০৯-২০২১।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।