করোনার সাক্ষাৎ কবিতা

*  করোনার সাক্ষাৎ ! * 
                -আ,ফ,ম,  ইকবাল॥  
                
রামের যুগে ছিল হাঁড়িভরা দুগ্ধ 
কৃষ্ণের যুগে মটকা ছিল ভরা ঘি'য়ে, 
করোনার কালে পেয়েছি 'কাড়া'র সন্ধান 
ডিসটেন্স মেনটেন করে নিয়েছি পিয়ে। 

জগত যখন লয়ে বসে আছে 
বিমুগ্ধ যত পরমাণু হাতিয়ার, 
সেই সন্ধিক্ষণে ক্ষুদ্র এক অনুজীব 
দেখিয়েছে কেমন পরাক্রম তার ।

জ্বলতে যখন শুরু হয়েছিল 
অর্থনীতির কলজে ফুসফুস, 
ভীষন  বিলম্বে  তখন 
হয়েছিল সরকার মহোদয়ের হুঁশ ! 

গতরাতে সপ্নে মোর ফের 
করোনা দিয়েছিল সাক্ষাৎ, 
দেখে তারে হুট করে 
দেমাগ মোর কুপোকাত ! 

দেখে মোর ভয়ভীতি 
করোনার কেমন হলো প্রথিতি- 
অহেতুক করছো কেন ভয় 
থাকতে তোমাদের উৎকৃষ্ট সংস্কৃতি ! 

বললো সে হাঠেঘাটে নেই চুম্বন তোদের  
নেই যত্রতত্র গলাগলি, 
হাতের ইশারায় সালাম নমস্কার 
রেখো জিন্দা- যাবো আমি দূরে চলি । 

তোমরাই করেছো আমদানি 
যত্তসব বডি আর রুম স্প্রের ডালি, 
ছেড়ে কেন দিলে সেই পারম্পরিক 
ধূপধুনা আগরবাতির থালি ? 

শেখানো তোমাদের হয়েছিল 
প্রবেশ করো ঘরে হাত-পা ধুয়ে, 
লহো মা-বাবার আশির্বাদটুকু 
তাঁদের পদযুগল ছুঁয়ে! 

গ্রহণ করো সিধেসাধা আহার 
ধারন করে চলো উচ্চ বিচারধারা, 
সেই তো ছিল সংস্কৃতি তোদের 
ভুলে কেন গেছো তোরা সেই পরম্পরা ? 

ডুবে গেছো অজান্তে তোরা 
ফাস্টফুড আর ড্রিঙ্কস-এর চক্করে, 
তাইতো জাগায় ভয় আমার মতো 
ক্ষুদ্রাণু তোদের অন্তরে ! 

শেষমেষ বলে গেলো করোনা- 
তোদের সংস্কৃতির রক্ষণ নিজেরাই করো না, 
আমার মতো অনুজীবে 
ভয় আর কখনও করোনা ! 
                      ০৩-০৪-২০২১

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।