এ গান নয়তো আমার কবিতা
* এ গান নয়তো আমার ! *
-আ,ফ,ম, ইকবাল॥
না করি রচনা কিছু আমি
না গাই নিজের কোনো গান,
তোমার দেওয়া কথা সুর প্রভু
সকলই তোমার ই দান !
নেই সম্মোহনের কিছু
নেই মম অস্তিত্বের বিকাশ,
তোমার কথাসার অনুরাগে তোমার
আমার মাঝে কেবল প্রকাশ !
স্বার্থক-অনর্থক জানিনা কিছুই
জানিনা রাগ তাল লয়,
তোমার কৃপা ছাড়া এ অধম
মাটির ঢিবি টুকুও নয় !
দুঃখ বেদনায় আনন্দ পীড়ায়
তোমার কৃপা ছাড়া কভু
আছে কে দেবার-
দিয়েছে কে সঙ্গ ওগো প্রভু ?
আমার ডালপালা এই দেহলতা
তোমারই সাজানো কানন,
দাও যদি কিঞ্চিত কৃপা-রেণু
অমর ধন্য হবে কৃশ এ আনন !
০২-০৪-২০২১
Comments
Post a Comment