আত্মোপলব্ধি

বিচিত্র প্রকৃতির বিচিত্র রেওয়াজ 
জীব-জড় সবার চরিত্র ভিন্ন 
অবস্থানে সমন্বয় অদ্ভুত তার মাঝেও ! 

কেউ উজাড় করে দিয়ে যায় 
কেউ শুষে নেয় যেখানে যা পায় 
আঁকড়ে পড়ে থাকে কেউ শেকড়ের সাথে 
বিশাল রসালের মতো, 
জীবনভর যুগিয়ে ফল,  
অবশেষে- 
জীবন যখন থেমে যায় 
রয়ে যায় শেকড়ের আঁকড় ! 

রয়েছে কিছু খেচর- 
জীবনানন্দ খুঁজে বেড়ায় ভূধর-বক্ষে  
মৌসুমের সাথে বদলায় ঠিকানা তারা 
জড়তায় জড়িয়ে পড়ার নেই ঝঞ্ঝাট ! 

কিছু স্রোতস্বিনী- 
নিরন্তর মেটায় তৃষা 
জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ সবারে 
চায় না কিছু ফিরে নিজের তরে ! 

আছে চিরসবুজ বন উপবন 
জীবজগতের অনন্ত অনাবিল রসদ-  
বিলায় অক্সিজেন ভাণ্ডার, 
বুকে নেয় জগতের বিষ টেনে ! 

সাগর মহাসাগর 
বুক চিরে দেয় পথ সুবৃহৎ নৌযানে 
নিভৃতে পৌঁছাতে 
গন্তব্য বন্দরস্থানে !  

নেই কোন গুণের সমাহার 
ম নু ষ্য   জী ব নে ? 
                ১১-৬-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।