Posts

শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় !

শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় !                             আ, ফ, ম, ইকবাল॥  এটাই সত্য, এটাই বাস্তবতা  শেষ হয় যুদ্ধবিরাম,  যুদ্ধ কখনও নয়।  যুদ্ধ লেগেই আছে   থাকবেও   থাকা চাই- কেন ?  যুদ্ধবিগ্রহ লেগে থাকা চাই  যে যুদ্ধে মরবে মানুষ হাজারে হাজার  মরবে লাখ লাখ  তারপরও লিখা হবেনা কোনো এফআইআর  জুড়তে হবেনা কারো সামনে হাত  খুশ করতে হবেনা পুলিশের কোনো বাবুকে-  চুকে যাবে সব হত্যার নিমেষে দায়ভার !  পড়বে মিসাইল একেরপর এক  বসতবাড়ির ছাদে  হাসপাতাল স্কুল কলেজে   ছটফট করে মরবে মানুষ   নেই কারও দায়ভার  নেই তাড়া ওষুধপত্র অক্সিজেন সিলিন্ডারের  বেচে যাবে এক্সচ্যাকার  গড়ে তোলা হবে  নতুন রিয়্যাল এস্টেট  নতুন পুল সড়ক শানদার !  লড়াই চলতে থাক দুড়ুম দাড়ুম   যতটা আছে সামর্থ্য যার  আসছেনা যতক্ষণ কেউ যুদ্ধবিরামের  মোয়া লয়ে দুই হাতে-   জ্বলুক ততক্ষন বস্...

মজদুর সঙ্গীত ........

মজদুর সঙ্গীত ..........                                         -আ, ফ, ম, ইকবাল॥                                                     হাফলং।   সুন্দর ধরণী গড়েছি সুন্দর করে আমরা মজদুর,   দিয়েছি জুড়ে হরেক বৃন্তে নিত্য উৎসবের সুর।  প্রতিদিন যত কর্ম করতে হয় সম্পন্ন তোমাদের  চেয় দেখ, সবকিছুতেই রয়েছে পরশ হস্ত আমাদের।   মিশিয়ে আপন ঘর্ম ঝরিয়ে আমাদের শোনিতধারা    গড়ে তুলেছি এই ধরণীকে কুসুমিত পাগলপারা !  খচ্চরের ন্যায় খেটে মরি মোরা প্রতিদিন প্রতিনিয়ত সেই খাটুনির করে ভর শক্ত হয় তোমাদের আসন যত।  মোদের হাতুড়ির ঘায় নবরূপ পায় কঠোর পাথররাজি   তোমাদেরই তরে দিয়েছি গড়ে কত ভগবানের রূপ আজি।  সয়ে যত ক্ষুধা তৃষ্ণা গড়ে তুলেছি নিযুত আবাস  তোমরা তাতে করে বসবাস ফেলছ সুখের নিঃশ্বাস !  আম...

The Age .....

The Age ........                                        A. F. M. Ekbal.  Time's a relentless march,   Can't define the age we live in,   It's the story to design Each era's mark,   A chapter to tell of dreams,   Of strife, of moments that compel us.  Youth's vibrant hue-  A canvas so bright A time for discovery,   For growth in sight Adulthood's stride,   With responsibilities grand A balancing act- w  With life's demands in hand.  Age's wisdom, a treasure to share A lifetime's lessons,  With experiences rare The silver years  With stories to impart A legacy lived, with a heart that's smart The age we live in-   A reflection of our past A bridge to the future, forever to last Each stage a gift, with moments to seize The age we are, a story to stay seized !        ...

আমার প্রাপ্তি॥

আমার প্রাপ্তি ॥                           আ,ফ, ম, ইকবাল॥ আমার প্রিয়তম শব্দটি আমার নাম   কেন যেন হয়ে গেছে তা ই আমার বদনাম !  চেয়েছি যাদের কাছে এযাবৎ আশির্বাদ  মৃত্যুর পথে তারাই ঠেলে দিচ্ছে আমার সকল স্বাদ॥ সয়েছি আঘাত পেয়েছি অহেতুক অপবাদ কত চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে আমার মত ॥ যারা নিয়েছে কেড়ে আমার শক্তি আমার হাতিয়ার   করেছে তারাই আবার শক্ত দুবাহু আমার॥ দরদ চেয়েছি যেখানে পেয়েছি আঘাতের প্রতিদান  তাও ভাল, পেয়েছি চাওয়ার অধিক শত অপমান ॥  ০৭-০৪-২৫। 

সকল লড়াইয়ের যখন অন্ত হবে ......

সকল লড়াইয়ের যখন অন্ত হবে ......                      - আ, ফ, ম, ইকবাল॥ একদিন সকল লড়াইয়েরই হবে অন্ত  এটাই নিয়তি, এটাই প্রকৃতি  কেননা-  না কোনো লড়াকু বেঁচে রইবে  না লড়াইয়ের কোনো উপলক্ষ।    মানুষের ভিড়  একে অপরের বলি চড়িয়ে  আপন কর্তব্য পথে  এক সন্ধ্যায় হারিয়ে যাবে। সকল নৃশংসতাকে  আহুতি দেবার পর  যেটুকু বেঁচে রইবে-   একখানা বাতাশা মাত্র  গলতে থাকবে দ্বিপ্রহরের  অগ্নিঝরা রৌদ্রাতপে।  বিজনে,  পরিত্যাক্ত দালানের ছায়ে  দাঁড়িয়ে থাকবো  কবরস্থানের পাশ দিয়ে  নিঝুম বয়ে চলা নদীর পাড়ে  ক্ষুৎপিপাসা নিবারণের জন্য। সেই দিনও  বেঁচে রইবে একফালি প্রেম  লৌকিক অলৌকিক জগতের  মাঝখানে-  ঊর্ণনাভ লতিকার মত   বেঁধে রাখবে আড়ষ্ট বন্ধনে  আজ যেমন  তোমার আমার মাঝে  অঙ্কিত হয়ে আছে একটি রেখা  প্রগাঢ় দূরত্বের পরও ! ভঙ্গুর দালানকোঠার ছায়া  তপ্ত তপন তাপন থেকে  নিষ্কৃতি দিতে পারবে কি না ...

দেউলিয়াপনা.......

দেউলিয়াপনা.......                       আ, ফ, ম,  ইকবাল॥  নদী থেকে চাই জল-  না, জল নয় বালু চাই শুধু,   পাহাড় থেকে ওষধি বৃক্ষ ?  না, চাই শুধু পাথরের চাঁই !  গাছপালা থেকে ছায়া অক্সিজেন  না, কেবল কাঠের প্রয়োজন।    খামার থেকে অন্ন শষ্য ?  চাই শুধু অর্থকরী ফসল।    তুলে নেয়া হয়ে গেছে বালুকা  খোদাই হয়েছে পাথর  কাটা হয়ে গেছে সমুহ বৃক্ষ  ভেঙে গেছে নদী পাহাড়ের যত বাঁধ !   বালুকায় হয়েছে পাকা সড়ক নির্মাণ  পাথরের প্লিন্থের উপর দাঁড়িয়ে  সুরম্য যত অট্টালিকা  খোদাই করা কাঠের বাহারি দরজা জানালা-  তারপর উদাম পরিবেশে  পাগলের প্রায় ঘোরাঘুরি শুধু !   মৃত কুয়োয় উঁকি মেরে  তাকিয়ে শুকনো নদীর ছবি   মাথার উপর সুর্যকিরণ লয়ে  ঝোপঝাড় খুঁজে খুঁজে হয়রান  এমনি করে ছায়াহীন  সকাল সন্ধ্যা হয়ে যায় !   ঘরে ফিরে চেয়ে দ...

বিবিধের মাঝে ঐক্য ........

বিবিধের মাঝে এক্য .....               আ, ফ, ম,  ইকবাল॥                হিন্দু-মুসলিম ঝগড়া ছাড়ো  প্রেমের পথে আগে বাড়ো।   মানবতা হোক সপথ সবার  হিংসুটে হয়ে করোনা জীবন বেকার।  ফুটলে ফুল ছড়াবে সৌরভ  ফোটার আগে নষ্ট করোনা আত্মগৌরব।   প্রেম ভালবাসা অমূল্য রতন   প্রেমের আবহে জুড়ো প্রীতির বন্ধন।  ছিন্ন টুকরো করে যত জখম তৈরি   নিজেদের রাখো জুড়ে- কেন হচ্ছো বৈরী ?  বিবিধের মাঝে ঐক্য- এই মোদের পরিচয়  যত ভেদাভেদ ছিন্ন ভাবনা- হোক সব ক্ষয়।