আমার প্রাপ্তি॥
আমার প্রাপ্তি ॥
আ,ফ, ম, ইকবাল॥
আমার প্রিয়তম শব্দটি আমার নাম
কেন যেন হয়ে গেছে তা ই আমার বদনাম !
চেয়েছি যাদের কাছে এযাবৎ আশির্বাদ
মৃত্যুর পথে তারাই ঠেলে দিচ্ছে আমার সকল স্বাদ॥
সয়েছি আঘাত পেয়েছি অহেতুক অপবাদ কত চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে আমার মত ॥
যারা নিয়েছে কেড়ে আমার শক্তি আমার হাতিয়ার
করেছে তারাই আবার শক্ত দুবাহু আমার॥
দরদ চেয়েছি যেখানে পেয়েছি আঘাতের প্রতিদান
তাও ভাল, পেয়েছি চাওয়ার অধিক শত অপমান ॥
০৭-০৪-২৫।
Comments
Post a Comment