দেউলিয়াপনা.......
দেউলিয়াপনা.......
আ, ফ, ম, ইকবাল॥
নদী থেকে চাই জল-
না, জল নয় বালু চাই শুধু,
পাহাড় থেকে ওষধি বৃক্ষ ?
না, চাই শুধু পাথরের চাঁই !
গাছপালা থেকে ছায়া অক্সিজেন
না, কেবল কাঠের প্রয়োজন।
খামার থেকে অন্ন শষ্য ?
চাই শুধু অর্থকরী ফসল।
তুলে নেয়া হয়ে গেছে বালুকা
খোদাই হয়েছে পাথর
কাটা হয়ে গেছে সমুহ বৃক্ষ
ভেঙে গেছে নদী পাহাড়ের যত বাঁধ !
বালুকায় হয়েছে পাকা সড়ক নির্মাণ
পাথরের প্লিন্থের উপর দাঁড়িয়ে
সুরম্য যত অট্টালিকা
খোদাই করা কাঠের বাহারি দরজা জানালা-
তারপর উদাম পরিবেশে
পাগলের প্রায় ঘোরাঘুরি শুধু !
মৃত কুয়োয় উঁকি মেরে
তাকিয়ে শুকনো নদীর ছবি
মাথার উপর সুর্যকিরণ লয়ে
ঝোপঝাড় খুঁজে খুঁজে হয়রান
এমনি করে ছায়াহীন
সকাল সন্ধ্যা হয়ে যায় !
ঘরে ফিরে চেয়ে দেখি-
খাবারের পাত্র খালি
শ্বাসরুদ্ধকর পরিসরে
চুলকিয়ে মাথা বসে বসে ভাবি-
সোনার ডিমের লালসায়
মেরে ফেলেছি সবকটি মুরগি !
Comments
Post a Comment